• ই-পেপার

ক্রাউন ওয়েভ এখন যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে!

আশা ইউনিভার্সিটিকে পিএইচডি স্কলারশিপ দেবে ইন্দোনেশিয়ার নেগেরি পাদাং ইউনিভার্সিটি

সমঝোতা স্মারক স্বাক্ষর

আশা ইউনিভার্সিটিকে পিএইচডি স্কলারশিপ দেবে ইন্দোনেশিয়ার নেগেরি পাদাং ইউনিভার্সিটি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানবিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাদাং (Universitas Negeri Padang-UNP)-এর ফ্যাকাল্টি অব ম্যাথেমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস (FMIPA) এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (ASAUB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম এবং ইউনিভার্সিটাস নেগেরি পাদাংয়ের ফ্যাকাল্টি অব ম্যাথেমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. ইউলকিফলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় শিক্ষা, গবেষণা, কমিউনিটি সার্ভিস, মানবসম্পদ উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে। এর মধ্যে রয়েছে যৌথ গবেষণা পরিচালনা, আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের আয়োজন, যৌথ গবেষণা প্রকাশনা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, পাবলিক লেকচার, ইন্টার্নশিপ, সমন্বিত ফিল্ড স্টাডি এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদার এবং উভয় বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়টিও সমঝোতা স্মারকে বিশেষ গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটাস নেগেরি পাদাং কর্তৃপক্ষ আশা ইউনিভার্সিটি বাংলাদেশের একজন শিক্ষার্থীকে মাস্টার্স অথবা পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বৃত্তি (Full Scholarship) প্রদানের ঘোষণা দেয়। এ ঘোষণা দুই প্রতিষ্ঠানের মধ্যকার একাডেমিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ড. এ. কে. এম. হেলালউজ্জামান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন প্রফেসর ড. আবু দাউদ হাসান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন সাইফুল আলম, রেজিস্ট্রার মো. জাফর সিদ্দিক, জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. জেসমিন আখতার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালীউল বারী, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোছা. জিনাত তারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারক স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হয়েছে। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ মনে করে, এই আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগীতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিআইএইচএর সভাপতি হলেন নাসের, সহসভাপতি ওয়ালিদ

অনলাইন ডেস্ক
বিআইএইচএর সভাপতি হলেন নাসের, সহসভাপতি ওয়ালিদ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত নির্বাচন বোর্ডের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিতব্য পদের সংখ্যার সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাদেরসহ মোট সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান সভাপতি এবং গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত হন।

ট্রেড অর্গানাইজেশনস রুলস ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়। এছাড়া ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে আতিথেয়তা খাতের আরো পাঁচজন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. শওকত হোসেন, দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের (গ্রিন প্ল্যানেট) ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালক আহমেদ হোসাইন, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেডের (কিউ হোটেল ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ এবং গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ফলাফল অনুমোদন করে। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপনিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান।

উল্লেখ্য, বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা শিল্পের অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিআইএইচএ সেবার মানোন্নয়ন, পর্যটন ও হসপিটালিটি খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট শিল্পের স্বার্থ সংরক্ষণে কাজ করে।

নোয়াখালীর মাইজদীতে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক
নোয়াখালীর মাইজদীতে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
সংগৃহীত ছবি

নোয়াখালীর মাইজদীতে নতুন আউটলেট উদ্বোধন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। বৃহস্পতিবার (২৩ জুলাই) মাইজদী হাউজিং স্টেট এলাকার প্লট-১, রোড-৩৬-এ নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এটি নোয়াখালীর মাইজদীতে মীনা বাজারের প্রথম আউটলেট এবং শীঘ্রই এই অঞ্চলে আরো নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন আউটলেটটি উদ্বোধন করেন মীনা বাজারের চিফ অপারেটিং অফিসার (COO) শামীম আহমেদ জাইগীরদার এবং প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনকালে শামীম আহমেদ জাইগীরদার বলেন, ‘নোয়াখালীর মাইজদীতে আমাদের নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাইজদীর মানুষের আতিথেয়তা ও ব্যবহার গভীরভাবে আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। মাইজদীর জীবনযাত্রা, সমৃদ্ধ ঐতিহ্য ও স্থানীয় জনপদের অংশ হতে পেরে মীনা বাজার সত্যি গর্বিত। আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় গ্রাহকদের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা। সাশ্রয়ী মূল্যে মানসম্মত নিত্যপ্রয়োজনীয় ও কনজিউমার পণ্য সরবরাহ করে আমরা গ্রাহকদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। মাইজদীবাসীর স্বতঃস্ফূর্ত সাড়াকে মাথায় রেখে ভবিষ্যতে এই এলাকায় আরো নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে আমাদের।”

মাইজদী এলাকার বাসিন্দারা ০১৩৩৫-১৮৮৮৫৩ নম্বরে কল করে হোম ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া meenabazaronline.com ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে কেনাকাটার সুযোগও রয়েছে। মানসম্মত পণ্য ও সেবার মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার অঙ্গীকার নিয়ে মীনা বাজার এগিয়ে যাচ্ছে।

চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার কাসা ডিপোজিট প্রবৃদ্ধি
সংগৃহীত ছবি

২০২৬ সালের প্রথম ছয় মাসে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট (CASA) ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা এবং ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতার প্রতিফলন।

সাম্প্রতিক বছরগুলোতে ডিপোজিট প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রেখেছে ব্র্যাক ব্যাংক। এরই ধারাবাহিকতায় অর্জিত অর্জিত হয়েছে এই মাইলফলকটি। রিলেশনশিপ-বেসড ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে টেকসইতা বজায় রেখেছে ব্যাংকটি। ব্যাংকের এই উল্লেখযোগ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।

এই সাফল্য উদ্‌যাপনে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড ও ব্রাঞ্চ ম্যানেজাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এই অর্জনের পেছনে রয়েছে ব্র্যাক ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিবেদিত প্রচেষ্টা।’

তিনি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে গ্রাহকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে সম্পর্ক গড়ে উঠেছে, এই অর্জন তার-ই প্রতিফলন। গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ব্যাংকিং সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’