• ই-পেপার

রাবির হলে প্রাধ্যক্ষের ছেলের আত্মহননের চেষ্টা

৩০ হাজার মামলাজটের কারণে থমকে আছে শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
৩০ হাজার মামলাজটের কারণে থমকে আছে শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এতে চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মন্ত্রী জানান, ২০১৭ সালের এক আইনি জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া থমকে আছে। তবে আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের জট খুলবে বলে আকাঙ্ক্ষা তার।

মন্ত্রী উল্লেখ করেন, এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণে আরো ৭৭ হাজার শিক্ষক প্রয়োজন।

শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রূপপুর ও আইসিটি মন্ত্রণালয়ের বাজেট শিক্ষা খাতে ঢুকিয়ে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছিল। এবার শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল বাজেট দেওয়া হয়েছে। এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ভাইরাল হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব। তাকে নিয়ে দেশব্যাপী চলে নানা আলোচনা। সেই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচিত ওই শিক্ষককে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস ও ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন।

ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খাতা দেখার বিষয়ে তিনি বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।’

ঢাবি’র রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালির

নিজস্ব প্রতিবেদক
ঢাবি’র রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালির
সংগৃহীত ছবি

কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াকুল (৩৮) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢামেক) রোকেয়া হলের চত্বরে প্রভোস্ট বাংলোর বাগানে ঘটনাটি ঘটে।

নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী সুনীল জানান, মঙ্গলবার সকালে তিনি কাঁঠাল পাড়তে গাছে ওঠেন। ওই গাছের একটি কাঁঠাল তার শরীরের ওপর পড়ে, এতে তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’