• ই-পেপার

শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে ছাত্রলীগকর্মী, তবু শেষ রক্ষা হলো না

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫% কার্যকর

অনলাইন ডেস্ক
আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫% কার্যকর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। জুলাই থেকে দ্বিতীয় ধাপে ৭ শতাংশ বৃদ্ধি করে তা ১৫ শতাংশ করা হচ্ছে।

মাউশি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের পূর্বের সিদ্ধান্ত মোতাবেক এ বছরের জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন।

কর্মকর্তারা বলছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। এটি নিয়ে অনিশ্চয়তা নেই।  এ মাস থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়ি ভাড়া পাবেন।

গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

বাসস
জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদরাসায় কর্মরত ১৩ জন শিক্ষকের এমপিও বন্ধ করেছে সরকার।

একইসঙ্গে, তাদের মে মাসের এমপিও শিট থেকে ইনডেক্স কর্তনসহ এ পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতাদির সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

আদেশে জানানো হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইনডেক্স কর্তন হওয়া ১৩ শিক্ষক হলেন— মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জের গোলকপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা), মো. মাহবুব রশিদ (রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদরাসা), মো. আব্দুর রহমান (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদরাসা), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুরের বাটাজোড় আলিম মাদরাসা), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রামের নেওয়াশী ইসলামিয়া আলিম মাদরাসা), করিমা খাতুন (বাগেরহাটের মল্লিকেরবেড় ফাজিল মাদরাসা), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরার পাতাখালি ফাজিল মাদরাসা), শহীদুল হক (কুমিল্লার পাঁচখুবী আহমদিয়া ফাজিল মাদরাসা), মো. রোকনুজ্জামান (গাজীপুরের বেলাশী মদিনাতুল উলুম বালিকা আলিম মাদরাসা), জালাল উদ্দিন (ঢাকার আজিমপুরের সাতবাড়ীয়া শাহ আমানত র. দাখিল মাদরাসা), হাসিনা (গাজীপুরের বড়িবাড়ী বালিকা দাখিল মাদরাসা), মো. মাহফুজুর রহমান (গাজীপুরের একডালা আউয়ালিয়া বালিকা আলিম মাদরাসা) এবং নাসরিন সুলতানা (নরসিংদীর শেখেরগাঁও জামিউল উলুম সিনিয়র ফাজিল মাদরাসা)।

আদেশে উল্লেখ করা হয়, এই জাল সনদধারী শিক্ষকেরা এ পর্যন্ত সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাবদ যে পরিমাণ অর্থ উত্তোলন করেছেন, তা দ্রুত সরকারি কোষাগারে ফেরত নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে এই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

কাল শুরু হচ্ছে এইচএসসি, সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্ন

অনলাইন ডেস্ক
কাল শুরু হচ্ছে এইচএসসি, সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্ন
সংগৃহীত ছবি

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের সব শিক্ষাবোর্ডে এবার একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। আগামীকাল শুরু হয়ে এবার পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটে, তাহলে সারা দেশে সেই দিনের পরীক্ষা স্থগিত করে পরে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

কিন্তু শিক্ষাবিদরা সব শিক্ষাবোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন এবং প্রশ্নফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

পরীক্ষার্থীর সংখ্যা
এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। ৯ সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রের সংখ্যা
এ বছর সর্বমোট ২ হাজার ৯৯৭ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এরমধ্যে ৪০টিই ঢাকায়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপ্রত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকল ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং দেশের প্রতিটি গণআন্দোলনের অগ্রভাগে থাকা এ বিশ্ববিদ্যালয়ে এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে গতকাল মঙ্গলবার বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষক, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যালামনাই দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেসব প্রতিষ্ঠিত অ্যালামনাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা করে থাকেন। গবেষণা ও উদ্ভাবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।’

বুধবার সকাল পৌনে ১০টায় উপাচার্য ভবন-সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুর ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন হবে। বিদেশি শিক্ষার্থীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। পরে বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে প্যানেল আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেবেন অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

১৯২১ সালে তৎকালীন পূর্ববঙ্গে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের পরিক্রমায় দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, প্রশাসক ও রাষ্ট্রনায়কদের গড়ে তুলেছে। একই সঙ্গে ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়টি।    

শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে ছাত্রলীগকর্মী, তবু শেষ রক্ষা হলো না | কালের কণ্ঠ