• ই-পেপার

নতুন উদ্যোক্তাদের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাজেট

পরিবেশের জন্য ক্ষতিকর আমদানীকৃত গাড়িতে কর বাড়ছে

অনলাইন ডেস্ক
পরিবেশের জন্য ক্ষতিকর আমদানীকৃত গাড়িতে কর বাড়ছে

পরিবেশের জন্য ক্ষতিকর ডিজেল, অকটেন বা পেট্রলচালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন (IC) ইঞ্জিনবিশিষ্ট আমদানীকৃত গাড়ির ওপর বিদ্যমান সামগ্রিক করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫.৮৮ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

পরিবেশবান্ধব ইলেকট্রিক যান (EV) ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, ইলেকট্রিক গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক। এ লক্ষ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশনের জন্য আমদানি পর্যায়ে মোট করভার ৩৯.৭৫ শতাংশ হতে হ্রাস করে শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

নিজস্ব প্রতিবেদক
মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

মৃতদেহ সংরক্ষণের খরচ কমছে আগামী অর্থবছরে। মর্চুয়ারি আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

বাজেট

ইলেকট্রিকচালিত বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানিতে কমল কর

অনলাইন ডেস্ক
ইলেকট্রিকচালিত বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানিতে কমল কর

পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিতকল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে কর হার ৫ শতাংশ হতে সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব।

কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব।

স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫ শতাংশ ও ২ শতাংশ হতে ১ শতাংশের প্রস্তাব।

তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ

নিজস্ব প্রতিবেদক
তামাকপণ্যে ৩৫০% আমদানি শুল্ক আরোপ

জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ  আমদানি নিরুৎসাহিত করার জন্য নতুন কোড সৃজনপূর্বক ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণের প্রস্তাব প্রদান করা হয়েছে। এতে সিগারেটের নূন্যতম খুচরা মূল্য নিম্নস্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকা ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা ও উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এতে দেখা যাচ্ছে নিম্নস্তরে পিসপ্রতি ১ শলাকা সিগারেটের দাম পড়বে ৬.২ টাকা, মধ্যম স্তরে ৯.২ টাকা, উচ্চ স্তরে ১৬ টাকা এবং অতি উচ্চ স্তরে এক শলাকা সিগারেটের দাম পড়বে ২১ টাকা।

নিকোটিন পাউচ এবং হিটেড টোবাকোর ওপর নিম্নবর্ণিত হারে সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত সম্পূরক শুল্কহার

  • নিকোটিন পাউচ ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম) ৪০ শতাংশ
  • হিটেড টোবাকো ২১০ টাকা (প্রতি ১০ শলাকা) ৬৭ শতাংশ

এ ছাড়া অবৈধ তামাক পণ্যের বাণিজ্য প্রতিরোধের লক্ষ্যে তামাকপণ্যের উৎপাদন ও সরবরাহ নিবিড় মনিটর করার জন্যে ট্র্যাক এবং ট্রেস পদ্ধতি প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।