• ই-পেপার

কর্মকর্তাদের কেউ সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইসলামী ব্যাংকের

বিএসইসিতে ৩ কমিশনার নিয়োগ

অনলাইন ডেস্ক
বিএসইসিতে ৩ কমিশনার নিয়োগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগের পর এবার তিন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

এর আগে সকালে বিএসইসির সদ্য বিদায়ি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক
বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বহুজাতিক কোম্পানির  ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। আজ বৃহস্পতিবার (৪ জুন) তিনি বিএসইসিতে যোগ দিচ্ছিন বলে জানা গেছে। এছাড়া কমিশনে আরো তিন কমিশনার নিয়োগ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাসুদ খানের ৪৩ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়ীত্ব পালন করেছেন।

ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের আগে তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশে ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে ও বিদেশে ২০ বছর কাজ করেছেন। এ ছাড়া তিনি সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, বিএসইসির চেয়ারমযান খন্দকার রাশেদ মাকসুদসহ সংস্থাটির চার কমিশনার বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন— মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন। কমিশনার হিসেবে একজন সনদপ্রাপ্ত হিসাববিদ, আইনজীবী, ব্রোকারেজ হাউসের প্রতিনিধি রয়েছেন।

ডলার-তেলে দরপতনে বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক
ডলার-তেলে দরপতনে বাড়ল সোনার দাম

অপরিশোধিত তেলের মূল্য হ্রাস এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। ফলে নতুন করে সোনার বাজারে দাম উঠা নামা করছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৪৬৮.৮৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচারের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৪৯৫.৭০ ডলারে দাঁড়িয়েছে।

আরো পড়ুন
সোনার বাজারে বড় মোড়, দাম কি আরো কমবে নাকি বাড়বে?

সোনার বাজারে বড় মোড়, দাম কি আরো কমবে নাকি বাড়বে?

 

ডলারের মূল্য কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে, যা বাজারে চাহিদা বাড়াতে সহায়তা করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির সম্ভাব্য সমাধান নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা সেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যা বৈশ্বিক আর্থিক বাজারের পাশাপাশি সোনার দামের ওপরও প্রভাব ফেলছে।

আরো পড়ুন
সোনার দাম আরো কমল

সোনার দাম আরো কমল

 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলারের গতিপ্রকৃতি, জ্বালানি তেলের মূল্য এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনগুলোতে সোনার বাজারের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজার্ভ আরো বাড়ল

অনলাইন ডেস্ক
রিজার্ভ আরো বাড়ল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরো পড়ুন
রিজার্ভ ধরে রাখার পরামর্শ

রিজার্ভ ধরে রাখার পরামর্শ

 

তিনি জানান, ৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

আরো পড়ুন
রিজার্ভ কারেন্সি : আধিপত্যবাদের লড়াই এবং পরিবর্তনের হাওয়া

রিজার্ভ কারেন্সি : আধিপত্যবাদের লড়াই এবং পরিবর্তনের হাওয়া

 

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।