• ই-পেপার

খেলাপির ভয়ে চামড়াশিল্পে ঋণ কমাচ্ছে ব্যাংক

  • ঈদ সামনে রেখে বরাদ্দ ২৯৬ কোটি টাকা পর্যাপ্ত নয় বলছেন ট্যানারি মালিকরা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

উচ্চ সুদহার প্রভাব ফেলেছে ব্যাংক খাতের স্থিতিশীলতায়

অনলাইন ডেস্ক
উচ্চ সুদহার প্রভাব ফেলেছে ব্যাংক খাতের স্থিতিশীলতায়

উচ্চ সুদহার ও কঠোর মুদ্রানীতির প্রভাব ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতাকে ২০২৪-২৫ অর্থবছরজুড়ে চাপে ফেলেছে। এর সঙ্গে তারল্যসংকট, দুর্বল সম্পদমান এবং মূলধন ঘাটতির চাপও অব্যাহত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে অর্থবছরজুড়ে কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হয়। তবে এর ফলে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা জটিল হয়ে পড়ে এবং ঋণের সুদহার বেড়ে যাওয়ায় সামগ্রিক আর্থিক খাতে চাপ সৃষ্টি হয়।

আরো পড়ুন

সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার বেশ কয়েকটি সূচক দুর্বল অবস্থায় ছিল। বিশেষ করে খেলাপি ঋণ বৃদ্ধি, প্রভিশন সংরক্ষণে ঘাটতি এবং মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণে ব্যর্থতা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে দেখা গেছে, অনেক ব্যাংক পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণ এবং মূলধন অবস্থান বজায় রাখতে হিমশিম খেয়েছে। ফলে সম্পদমানের অবনতি পুরো ব্যাংকিং খাতেই উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি কয়েকটি ব্যাংক নির্ধারিত মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও) পূরণ করতে পারেনি।

আরো পড়ুন

ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঘোষণা: চিফ প্রসিকিউটর

ঈদের পর মানবতাবিরোধী অপরাধের দুই মামলার রায় ঘোষণা: চিফ প্রসিকিউটর

 

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে উচ্চ সুদহার বজায় থাকায় একদিকে ব্যবসা ও বিনিয়োগে ঋণের চাহিদা কমেছে, অন্যদিকে অনেক ঋণগ্রহীতার ঋণ পরিশোধ সক্ষমতাও দুর্বল হয়েছে। এতে খেলাপি ঋণের ঝুঁকি আরও বেড়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিদ্যমান চাপের মধ্যেও ব্যাংক খাত অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রেখেছে। তবে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক খাতে সুশাসন, তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

 

এ ছাড়া মুদ্রানীতি কাঠামোর উন্নয়ন এবং আর্থিক খাতের সংস্কার কার্যক্রম মধ্যমেয়াদে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে বলেও প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ সোনার ভরি কত?

ঈদুল আজহার আগে গত শনিবার দেশের বাজারে সোনার দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা ওইদিন থেকেই কার্যকর হয়েছে।
 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, সব শেষ গত ২১ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

জুলাই আন্দোলনে পদত্যাগ করা ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলনে পদত্যাগ করা ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারান মো. খুরশীদ আলম। সেই খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগের পরই নতুন এ নিয়োগ দেওয়া হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়ে নিয়োগের বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে ওই আমলে নিয়োগ পাওয়া তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। এখন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ

শিপিং ও এয়ারলাইনসের এফসি অ্যাকাউন্টে মুনাফার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
শিপিং ও এয়ারলাইনসের এফসি অ্যাকাউন্টে মুনাফার সুযোগ
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী পরিচালন কার্যক্রম থাকা বাংলাদেশি শিপিং কম্পানি এবং এয়ারলাইনসগুলোর জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান তাদের ফরেন কারেন্সি (এফসি) বা বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে সুদ বা মুনাফাযোগ্য মেয়াদি আমানত হিসেবে রাখতে পারবে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। মূলত দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়ানো এবং এই দুই খাতের বৈশ্বিক আয়কে ব্যাংকিং চ্যানেলে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের স্থিতি বা ব্যালেন্সসংশ্লিষ্ট এডি ব্যাংকগুলোতে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় সুদ/মুনাফা বহনকারী নবায়নযোগ্য বৈদেশিক মুদ্রা মেয়াদি আমানত (এফসি টার্ম ডিপোজিট) হিসেবে রাখা যাবে। সাধারণ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী এই ধরনের মেয়াদি আমানতের সময়সীমা নির্ধারিত হবে। এ ছাড়া ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই আমানতের ওপর সুদ বা মুনাফার হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

তবে অর্জিত এই সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। এটি তৎকালীন স্পট রেট বা চলতি বাজার দর অনুযায়ী স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে।

এর আগে, ২০২৩ সালের ১০ এপ্রিলে জারিকৃত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী স্থানীয় শিপিং অপারেটর এবং এয়ারলাইনসগুলোকে কেবল তাদের আন্তর্জাতিক পরিচালন ব্যয় মেটানোর জন্য সক্রিয় এফসি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ওই নীতিমালায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থেকে কোনো ধরনের বিনিয়োগ রিটার্ন বা মুনাফা পাওয়ার সুযোগ ছিল না, যার ফলে ব্যাংকিং ব্যবস্থায় একটি বড় অংকের বৈদেশিক মুদ্রা অলস পড়ে থাকত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে মেরিটাইম ও অ্যাভিয়েশন খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে এই খাত দুটির পরিধি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সর্বশেষ পদক্ষেপ কোম্পানিগুলোকে অফশোর বা বৈদেশিক আয়ের আরও বেশি অংশ অফিশিয়াল বা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, পূর্ববর্তী ২০২৩ সালের সার্কুলারে উল্লিখিত অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক নির্দেশনাবলি এবং পরিচালন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এই নতুন সুবিধার বিষয়টি অবিলম্বে তাদের সংশ্লিষ্ট সকল গ্রাহকদের অবগতির জন্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।