• ই-পেপার

নারী-শিশু নির্যাতনে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন : খেলাফত মজলিস

এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে : সেঁজুতি

অনলাইন ডেস্ক
এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে : সেঁজুতি

এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বলেছেন, ‘এনসিপিতে অভিজ্ঞতার অভাব রয়েছে। এ কারণে তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়েছে। জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে।’

বিএনপিতে যোগ দেওয়ার পর শনিবার (২৭ জুন) একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সেঁজুতি হোসাইন বলেন, ‘আমি বিএনপিতে এসেছি কোনো পদ-পদবির লোভে নয়। জনগণের জন্য কাজ করতে বিএনপিতে যোগ দিয়েছি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, ভোটাধিকারে বিশ্বাসী। এলাকার সমস্য সমাধানের জন্য আমার যতটুকু করা দরকার চেষ্টা করে যাব। সবসময় সাধারণ মানুষের পাশে থাকব।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছে দুই বছর। সেই জুলাই থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ও পরে নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেই। মানুষকে আমাদের সঙ্গে আসার কথা বললে তারা জানতে চাইত নাগরিক কমিটি কী? তারা চিনত না জানত না। যদিও বছরখানেক হলো এনসিপি দল হিসেবে নিবন্ধিত হয়েছে।’

এ নেত্রী বলেন, ‘নিজের পরিবারকে দূরে ঠেলে, পকেটের টাকা খরচ করে, সময় দিয়ে এনসিপিকে দাঁড় করিয়েছি। একটা দল হিসেবে পরিচয় দিয়েছি। আমরা যারা সময় দিয়েছি, বিশেষ করে ঢাকা উত্তর জেলায় নাগরিক পার্টি তাদের ব্যাপকভাবে হতাশ করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘তারা একেকজন নেতৃবৃন্দকে ধরে এনে কার বিনিময়ে নমিনেশন দিয়েছে। এখানে দিলশানা পারুল নামে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাকে কউ চেনেই না। জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণে তিনি কিছু ভোট পেয়েছেন আর তিনি আমার বিরুদ্ধে কথা বলেন।’

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট শেয়ার করছেন। পোস্টে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা হবেন’ উল্লেখ করে একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে এ পোস্টটি করেন।

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, ‘আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।’

এরপর তিনি লেখেন, ‘শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।’

পোস্টে জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।’ একই সঙ্গে তিনি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ার পরামর্শও দেন।

তবে এ পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়েও স্পষ্ট করেননি।

হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মতো গলাবাজি করছেন : রাশেদ

অনলাইন ডেস্ক
হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মতো গলাবাজি করছেন : রাশেদ

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মতো গলাবাজি করছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, আমি এক টাকারও দুর্নীতি করি নাই। যদি কেউ এক টাকা দুর্নীতির প্রমাণ করতে পারে আমি সংসদ ছেড়ে দিবো। চোরের মায়ের বড় গলা।’

শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে।

তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই তাহলে তার এলাকায় যে প্রায় ৭০০ কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হল এটা কী দুর্নীতি না। অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র কুমিল্লার উন্নয়নে প্রকল্প নেয়।’

রাশেদ খান বলেন, ‘জেলা পরিষদ থেকে কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনারা দাবি করেন- আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। তাহলে এ হল আপনাদের বৈষম্যহীন আচরণ। নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন। এটাই হল দুর্নীতি। এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না ‘

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন-সারজিস

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন-সারজিস
ভিডিও থেকে নেওয়া

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতি নিয়ে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক নামে পরিচিত) বাসায় যান নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন বলেও জানা যায়।

তবে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের ওই সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

নারী-শিশু নির্যাতনে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন : খেলাফত মজলিস | কালের কণ্ঠ