• ই-পেপার

ইনসাফ কায়েম হলে নারীরা ঘরবন্দি থাকবেন না : জামায়াত আমির

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।

এতে আরো বলা হয়, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে। 

সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের নামে বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন করা হয়নি বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

রবিবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এসব দাবি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।

বিএনপি মিডিয়া সেল আরো জানায়, যারা অননুমোদিতভাবে এ ধরনের কমিটি প্রদান বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

এ অবস্থায় সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া কোনো কমিটি বা তালিকাকে বৈধ হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না : জামায়াত

প্রেস বিজ্ঞপ্তি
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না : জামায়াত
সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা দূরীকরণ, বাজেট বৈষম্যের অবসান এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (৭ জুন) দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন স্বাস্থ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনার মূল দায়িত্ব বাদ দিয়ে স্বাস্থ্য খাতে রাজনীতি করবেন, তা হতে দেওয়া যাবে না। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা স্পষ্টত ফ্যাসিবাদের নীতি। এই ফ্যাসিবাদী নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত চালাতে পারবেন না।’

তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘শহীদদের রক্ত আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা বরদাশত করা হবে না। যারা অতীতে জনগণের ওপর জুলুম করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. এস এম খালিদুজ্জামান দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ও বাজেট বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে মোট বাজেটের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হলেও, বাংলাদেশে এই সংবেদনশীল খাতে বরাদ্দ মাত্র ২ থেকে ৩ শতাংশ— যা জিডিপির তুলনায় ১ শতাংশেরও নিচে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি গঠন করতে হলে সবার আগে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করা জরুরি।

মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য চিকিৎসক ও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির ধারা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এর জন্য চিকিৎসকদের এককভাবে দায়ী না করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা জোরদার করার দাবি জানান তারা। একই সঙ্গে স্বাস্থ্য খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

কর্মসূচির শেষভাগে দেশের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধনটি সমাপ্ত হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে তারা সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান।

এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। 

এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত। 
 

ইনসাফ কায়েম হলে নারীরা ঘরবন্দি থাকবেন না : জামায়াত আমির | কালের কণ্ঠ