ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখে দালালের খপ্পরে পড়েছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের যুবক বদিউজ্জামান। ১৩ লাখ টাকায় ইতালি পাঠানোর কথা থাকলেও তাকে পাচার করা হয়েছে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। পরিবারের দাবি, রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করার পর গত তিন মাস ধরে তার কোনো খোঁজ নেই।




