• ই-পেপার

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের থেকে জরিমানা আদায় আদায় করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাগলার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে ৮টি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উত্তর ভূইগড় এলাকায় অবস্থিত বন্ধন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

অন্যদিকে নিউ হাজীগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া গেলেও সংযোগের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সংলগ্ন একটি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। তিনি জানান, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রেমিট্যান্সযোদ্ধাদের সম্মানে বিকাশের ইফতার আয়োজন

রেমিট্যান্সযোদ্ধাদের সম্মানে বিকাশের ইফতার আয়োজন

পরিবার ছাড়া কেমন কাটে প্রবাসীদের ইফতার

পরিবার ছাড়া কেমন কাটে প্রবাসীদের ইফতার

‘যারাই আসুক দেশ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করেন’

‘যারাই আসুক দেশ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করেন’

ফ্রান্সে যুবদলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

ফ্রান্সে যুবদলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা