ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এর পর থেকেই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়েছেন আমিনুর ইসলাম। জীবনের গল্পটা শুরু করেন, বাধা পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছানোর।
প্রাথমিক কর্মজীবনের অভিজ্ঞতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হলেও তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে অনুপ্রাণিত করেছে নতুন পথে পা বাড়াতে। সেই স্বপ্নের টানে একজন বিনিয়োগকারী হিসেবে ২০১২ সালে তিনি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।
এই ওমানপ্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। তিনি সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে এই সম্মানে ভূষিত হয়েছেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...




