ক্রিকেট
লঙ্কা প্রিমিয়ার লিগ
গল গ্যালান্টস-ক্যান্ডি রয়ালস
সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো ক্যাপস
সরাসরি, রাত ৮টা

ক্রিকেট
লঙ্কা প্রিমিয়ার লিগ
গল গ্যালান্টস-ক্যান্ডি রয়ালস
সরাসরি, বিকেল ৩-৩০ মিনিট
ডাম্বুলা সিক্সার্স-কলম্বো ক্যাপস
সরাসরি, রাত ৮টা

ইতালিয়ান লিগ সিরি-এ ক্লাব এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লুকা মডরিচ। আরো এক বছর এসি মিলানেই থাকছেন এই ক্রোয়েশিয়ান তারকা। আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দেবেন তিনি। তাঁর চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এসি মিলানেই থাকছেন মডরিচ। বিবিসি

ক্রীড়া প্রতিবেদক : নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। ফাইনালে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারায় তারা। অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অঞ্চল। তারাও বৃষ্টি আইনে ১৯ রানে হারায় ময়মনসিংহকে। ২ ওভারে ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিয়া মনি।

কাতারে চার বছর আগে আর্জেন্টিনার হয়ে জিতেছিলেন স্বপ্নের বিশ্বকাপ। এবারও তা ছোঁয়ার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে নিকোলাস ওতামেন্দির। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডার এবার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন সেন্টারব্যাক ওতামেন্দি। বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটিয়ে এরই মধ্যে তাঁর ক্লাব রিভারপ্লেটের হয়ে শুরু করেছেন অনুশীলনও। আজ তাদের হয়ে বারাকাস সেন্ট্রালের বিপক্ষে মাঠেও নামার সম্ভাবনা রয়েছে তাঁর। এর আগেই আলবিসেলেস্তের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলা এই অভিজ্ঞ তারকা বলেন, ‘আজ আমাকে লিখতে হচ্ছে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর। আমি আমার আত্মা, অগাধ গর্ব এবং কোটি কোটি আর্জেন্টাইনের কাছে এই জার্সির আবেগ ও দায়িত্বের মূল্য অনুধাবন করেই একে মাঠের লড়াইয়ে আগলে রেখেছিলাম এত দিন। ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। ফলটা অবশ্য আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। তবে আমি বিদায় নিচ্ছি মাথা উঁচু করেই।’ রয়টার্স