• ই-পেপার

তোমাকে ছুঁতে আসছি আমিও

  • এমবাপ্পে যেন নীরবেই ঘোষণা করছেন, ‘আমিও ছুটছি সর্বোচ্চ চূড়া ছুঁতে!’ যদিও এই ম্যাচের পর তিনি দাবি করেছেন, রেকর্ডের পেছনে ছুটছেন না। কিন্তু টানা তৃতীয় বিশ্বকাপে যে ফর্মে আছেন, তাতে করে অনেক কিছুই তাঁর হাতে ধরা দেওয়াটা সময়ের অপেক্ষা বলে দাবি করছেন কোচ দিদিয়ের দেশম।

কথামালা

কথামালা

রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। তার (কিলিয়ান এমবাপ্পে) ১০০টি আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেছে। সে সব সময় গোল করেছে এবং ভবিষ্যতে আরো গোল করবে। -ফ্রান্স কোচ, দিদিয়ের দেশম

 

আমি এসব নিয়ে খুব একটা ভাবছি না। আমরা পরের রাউন্ডে উঠেছি। সম্ভবত তারা (ফ্রান্স) আমাদের হারাবে এবং টুর্নামেন্টও জিতবে। -নরওয়ে ফরোয়ার্ড, আর্লিং হালান্ড

 

সত্যি বলতে, আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। ও (রাফিনিয়া) কাঁদছিল। আমিও কাঁদছিলাম। পরের দিন ওর পরীক্ষা হলো এবং বাড়িতে এসেছিল কিছুক্ষণের জন্য। -রাফিনিয়ার স্ত্রী, বেল্লোলি

 

আমি ক্লাব কর্তৃপক্ষের (অ্যাতলেতিকো মাদ্রিদ) সঙ্গে কথা বলেছি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে দলবদল। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। -আর্জেন্টিনা ফরোয়ার্ড, হুলিয়ান আলভারেজ

 

সে (নেইমার) খেলবে কি না—এই প্রশ্নটার উত্তর দিতে পারবে কোচ। তবে আমি মনে করি, সে দারুণ অবস্থায় আছে। -ব্রাজিল ফরোয়ার্ড, গ্যাব্রিয়েল মার্তিনেলি

 

দলের জন্য মেসি যা করে, তা এককথায় অনবদ্য। আমরা ভীষণ খুশি। সত্যি বলতে, আমি জানি না তাকে নিয়ে নতুন করে আর কী বলব। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-ডিআর কঙ্গো

সরাসরি, সকাল ৮টা

সুইজারল্যান্ড-কানাডা

সরাসরি, রাত ১টা

ব্রাজিল-স্কটল্যান্ড

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৪টা

মেক্সিকো-চেক প্রজাতন্ত্র

সরাসরি, বৃহস্পতিবার সকাল ৭টা

অন্যান্য চ্যানেল

ফিফা বিশ্বকাপ

বসনিয়া-কাতার

সরাসরি, রাত ১টা, টফি, বায়োস্কোপ ও রবি অ্যাপ

মরক্কো-হাইতি

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৪টা, টফি,
বায়োস্কোপ ও রবি অ্যাপ

দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া

সরাসরি, বৃহস্পতিবার সকাল ৭টা, টফি, বায়োস্কোপ ও রবি অ্যাপ

 

অধিনায়ক এনগারাভা

অধিনায়ক এনগারাভা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রিচার্ড এনগারাভাকে। প্রথমবার টেস্ট দলের নেতৃত্বে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। অবশ্য গত বছরই টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল এনগারাভার নাম। আগামী ২৮ জুন শুরু হবে ম্যাচটি। ক্রিকইনফো 

 

 

ব্রাজিল-ফ্রান্সের অসন্তোষ

ব্রাজিল-ফ্রান্সের অসন্তোষ

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের মান নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়-কোচরা। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ফিফা। এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে এই মাঠে। ব্রাজিল-মরক্কো এবং ফ্রান্স-সেনেগাল খেলেছে স্টেডিয়ামটিতে। দুটি ম্যাচের পরই মাঠের অবস্থা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন দুই দলের প্রতিনিধিরা। বিবিসি