• ই-পেপার

কথামালা

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

কলম্বিয়া-ডিআর কঙ্গো

সরাসরি, সকাল ৮টা

সুইজারল্যান্ড-কানাডা

সরাসরি, রাত ১টা

ব্রাজিল-স্কটল্যান্ড

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৪টা

মেক্সিকো-চেক প্রজাতন্ত্র

সরাসরি, বৃহস্পতিবার সকাল ৭টা

অন্যান্য চ্যানেল

ফিফা বিশ্বকাপ

বসনিয়া-কাতার

সরাসরি, রাত ১টা, টফি, বায়োস্কোপ ও রবি অ্যাপ

মরক্কো-হাইতি

সরাসরি, বৃহস্পতিবার ভোর ৪টা, টফি,
বায়োস্কোপ ও রবি অ্যাপ

দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া

সরাসরি, বৃহস্পতিবার সকাল ৭টা, টফি, বায়োস্কোপ ও রবি অ্যাপ

 

অধিনায়ক এনগারাভা

অধিনায়ক এনগারাভা

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রিচার্ড এনগারাভাকে। প্রথমবার টেস্ট দলের নেতৃত্বে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। অবশ্য গত বছরই টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল এনগারাভার নাম। আগামী ২৮ জুন শুরু হবে ম্যাচটি। ক্রিকইনফো 

 

 

ব্রাজিল-ফ্রান্সের অসন্তোষ

ব্রাজিল-ফ্রান্সের অসন্তোষ

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের মান নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়-কোচরা। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ফিফা। এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে এই মাঠে। ব্রাজিল-মরক্কো এবং ফ্রান্স-সেনেগাল খেলেছে স্টেডিয়ামটিতে। দুটি ম্যাচের পরই মাঠের অবস্থা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন দুই দলের প্রতিনিধিরা। বিবিসি

 

 

 

হালান্ডের বিশেষত্বই গোল করা

হালান্ডের বিশেষত্বই গোল করা

‘গোল করাটাই আমার বিশেষত্ব। এটা অন্য অনেক বিষয়ের মতোই। সত্যিকার অর্থে আমি কেবল গোল করতে পারদর্শী। আমি বেশ সৌভাগ্যবানও। তবে আমি নিজে জানি না আমি কী করছি। এটা এভাবেই হয়ে যায়’—সেনেগালের বিপক্ষে নরওয়ের ৩-২ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর নিজের পারফরম্যন্স মূল্যায়ন করতে গিয়ে কথাগুলো বলেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড আক্ষরিক অর্থে যেন একটা গোল মেশিন। বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচে করে ফেলেছেন চার গোল। গত পঞ্চাশ বছরে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের প্রতিটিতে অন্তত দুটি করে গোল করার কীর্তি আছে মাত্র দুজনের। একজন হ্যারি কেইন (২০১৮) আর পরের জন এই হালান্ড। হালান্ডে সওয়ার হয়ে নরওয়েরও বিশ্বকাপটা কাটছে স্বপ্নের মতো। ২৮ বছর পর ফুটবল মহাযজ্ঞে ফিরেই তারা জায়গা করে নিয়েছে নক আউটে। তা-ও আবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা হাতে রেখে। নরওয়ের দুর্দান্ত এই পথচলার অন্যতম কারিগর হালান্ডই। মার্কাস হোমগ্রেন পেডেরসেন প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে নরওয়েকে তিনি বসিয়ে দিয়েছিলেন চালকের আসনে। ইসমাইল সার জোড়া গোলে করলেও তাই হার এড়াতে পারেনি সেনেগাল। ম্যাচ শেষে নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং রোয়িং উদযাপনে মেতে ওঠেন হালান্ডরা। রয়টার্স