• ই-পেপার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

টিভিতে

টিভিতে

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওয়ানডে

সরাসরি, দুপুর ২টা

 

অন্যান্য চ্যানেল ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

টি-স্পোর্টস

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া

সরাসরি, সকাল ৭টা

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

সরাসরি, রাত ১টা

স্কটল্যান্ড-মরক্কো

সরাসরি, শনিবার ভোর ৪টা

ব্রাজিল-হাইতি

সরাসরি, শনিবার সকাল ৬-৩০ মিনিট

কথামালা

কথামালা

যতবারই মেসি মাঠে নামেন, বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের মানুষের এখন আর লুকিয়ে না থেকে এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে তিনিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।

ব্রাজিল কিংবদন্তি

রোনালদো নাজারিও

 

আমরা এমন শুরু চাইনি। তবে (বিশ্বকাপ অভিযান) শেষ হতে এখনো অনেক দেরি। আত্মবিশ্বাস রাখো এবং পরের ম্যাচে মনোযোগ দাও।

পর্তুগাল অধিনায়ক

ক্রিস্তিয়ানো রোনালদো

 

সত্যি বলতে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমরা জানি,  সে (ক্রিস্তিয়ানো রোনালদো) আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। কিন্তু তার পরও সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।

ডিআর কঙ্গোর মিডফিল্ডার

এনগালআয়েল মুকাউ

 

দ্বিতীয়ার্ধে আমরা আরো বেশি আগ্রাসী হয়ে খেলতে চেয়েছিলাম। এই টুর্নামেন্টে আমাদের এভাবেই খেলতে হবে। যদি আমরা হারি, তবে নিজেদের স্টাইলেই হারব।

ইংল্যান্ড অধিনায়ক

হ্যারি কেইন

 

খারাপ ম্যাচ খেলার কিংবা ভুল করার সুযোগ নেই। আমি এটাকে বাজে ম্যাচ বলব না। এখানে কিছু ভুল করেছি আমরা। প্রতিপক্ষ আমাদের এরই শাস্তি দিয়েছে।

ক্রোয়েশিয়া কোচ

জ্লাতকো দালিচ

 

(আলজেরিয়া ম্যাচে) আমরা আর্জেন্টিনার যে অসাধারণ গুণটি দেখলাম, তারা চিরায়ত বল দখলে রাখা দল। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ কঠিন হবে।

অস্ট্রিয়া কোচ

রালফ রাংনিক

 

 

সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের

সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের
অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের অনুশীলন। ছবি : মীর ফরিদ, চট্টগ্রাম থেকে

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডেতে প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ স্বাগতিক দলের। কারণ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বন্দরনগরীতে আজ তাই জেতার বিকল্প নেই বাংলাদেশের।

সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশেরপ্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছে বাংলাদেশকে। আগে ব্যাটিং করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় তারা। ওপরের সারির কোনো ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে চাপ তৈরি করতে পারেননি। উল্টো তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারদের উইকেট বুঝতে না পারার খেসারত দিতে হয় বাংলাদেশকে। প্রথম ম্যাচে চিরায়ত ব্যাটিং-সহায়ক উইকেট ছিল না চট্টগ্রামে। বলের গতি কিছুটা ধীর ছিল। উইকেটের চরিত্র না বুঝে চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে আসেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত বোলিং কোচ তালহা জুবায়েরের কণ্ঠেও ছিল একই হতাশা, ‘আমরা একটু বেশি তাড়াহুড়া করেছি। অতিরিক্ত বাউন্ডারি মারার প্রবণতা ছিল। উইকেট দেখে মনে হয়েছে, ২০০ রানের না।’ আজ নিশ্চয়ই দায়িত্ব নেওয়ার তাগিদ থাকবে ব্যাটারদের ওপর।

ম্যাচের আগের দিন গতকাল অনুশীলনসূচি ছিল না বাংলাদেশ দলের। আনুষ্ঠানিক অনুশীলন ছিল না অস্ট্রেলিয়ারও। দুই দলই অনেকটা বিশ্রামের মতো করে কাটিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন। প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল সৌম্যকে। ব্যাট হাতে তিনি অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। আউট হন ১৮ বলে ১৭ রান করে। আজ লিটন ফিরলে তাই বসতে হবে সৌম্যকে।