• ই-পেপার

আফগানিস্তানের সঙ্গেও ড্র অলিম্পিক দলের

পদত্যাগ করেছেন টেইট

পদত্যাগ করেছেন টেইট

ক্রীড়া প্রতিবেদক : চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেইট। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টেইটের পরিবর্তে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের সাবেক পেসার তালহা জুবায়ের।

বিসিবির সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল টেইটের। কিন্তু এক বছর আগেই পদত্যাগ করলেন তিনি। যদিও আরো কিছুদিন এই দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ ছিল তাঁর। তবে বিসিবি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় দীর্ঘ মেয়াদে কাউকে রাখতে চায়। এ জন্য দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো টেইট অধ্যায়।

ফাইনালে আন্দ্রিভা

ফাইনালে আন্দ্রিভা

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ান কিশোরী মিরা আন্দ্রিভা। গতকাল সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিউকের বিপক্ষে জয় পান সরাসরি ৬-১, ৬-৩ ব্যবধানে। ২০২৪ সালের সেমিতে হেরে যাওয়া ১৯ বছর বয়সী আন্দ্রিভার এটাই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। এই আসরে গত ৩০ বছরে চতুর্থ সর্বকনিষ্ঠ নারী হিসেবে ফাইনালে উঠলেন তিনি। বিবিসি

 

মাই রবি অ্যাপে বিশ্বকাপ

মাই রবি অ্যাপে বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক : আসন্ন ফিফা বিশ্বকাপ বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকদের জন্য দেখার সুযোগ করে দিচ্ছে মাই রবি অ্যাপ। এই আসরের প্রতিটি ম্যাচই লাইভ দেখা যাবে অ্যাপটি থেকে। তবে এর জন্য সাবক্রিপশন ফি দিতে হবে। অ্যাপে গ্রাহকরা কিভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

টি স্পোর্টস

টি স্পোর্টস

ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ,

বাংলাদেশ-সান মারিনো

সরাসরি, রাত ১১টা

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ,

গুলশান ক্রিকেট ক্লাব-সিটি ক্লাব

সরাসরি, সকাল ৯টা

আবাহনী-লেজেন্ডস অব রূপগঞ্জ

সরাসরি, সকাল ৯টা (ইউটিউব)

মোহামেডান-গাজী গ্রুপ

সরাসরি, সকাল ৯টা (ইউটিউব)

অগ্রণী ব্যাংক-ব্রাদার্স

সরাসরি, সকাল ৯টা (ইউটিউব)