• ই-পেপার

আটকে গেছে অনুদানের ৩২ ছবি

  • ২০২৪-২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্রকে [১২টি পূর্ণদৈর্ঘ্য, ২০টি স্বল্পদৈর্ঘ্য] ৯ কোটি টাকা অনুদানের জন্য মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। অনুদান ঘোষণার বছর পার হলেও টাকা না পাওয়ায় আটকে গেছে চলচ্চিত্রগুলোর নির্মাণকাজ। গত বছর প্রথম কিস্তির টাকা পেলেও দেওয়া হচ্ছে না পরের কিস্তির টাকা, নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও মিলছে না সাড়া—এমন অভিযোগ তুলেছেন চলচ্চিত্র নির্মাতারা। তাঁদের কয়েকজনের অভিযোগ শুনেছেন হৃদয় সাহা

পাঠক

পাঠক

আপনার লেখা এমনকি ছবিও ছাপা হতে পারে রঙের মেলায়। বিনোদনজগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে মূল্যবান মতামত দিন। লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। কোনো চলচ্চিত্র, সংগীত, টিভিনাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সুলিখিত হলে অবশ্যই তা ছাপা হবে।

প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা বা তাঁর অটোগ্রাফ নেওয়া অনেকের শখ। আপনার সংগ্রহে যদি সে রকম কোনো ছবি বা অটোগ্রাফ থাকে সেই ছবি ও অটোগ্রাফের সঙ্গে নেপথ্যের গল্প লিখে পাঠাতে পারেন আমাদের কাছে।

লেখা ও ছবি পাঠানোর নিয়ম

♦ পৃষ্ঠার এক পাশে লিখুন  

♦ লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে

অটোগ্রাফ বা ছবির অনুলিপি পাঠাতে হবে।

♦ ছবি ও অটোগ্রাফ সংগ্রহের স্থান, সময় উল্লেখ করতে ভুলবেন না

♦ লেখার নিচে লেখকের ই-মেইলসহ [থাকলে] পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন

♦ ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

♦ ডাকে পাঠানোর ঠিকানা :

  রঙের মেলা, কালের কণ্ঠ
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ 

স্টার অব দ্য উইক : নাদিয়া আহমেদ

স্টার অব দ্য উইক : নাদিয়া আহমেদ

মেসিভক্তদের সুসময় যাচ্ছে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে পাঁচটি, সবগুলোই করেছেন মেসি। সেই কীর্তি স্বচক্ষে দেখেছেন বাংলাদেশের এই অভিনেত্রী-নৃত্যশিল্পী। স্বামীকে [অভিনেতা এফ এস নাঈম] সঙ্গে নিয়ে উদ্বোধনী ম্যাচে হাজির হয়েছিলেন নাদিয়া। উচ্ছ্বাসমাখা সে সব ছবি শেয়ার করেছেন ফেসবুকে। দেশের আর্জেন্টাইন ভক্তদের কাছে রীতিমতো ঈর্ষার পাত্রী এখন নাদিয়া।

শুভ জন্মদিন

শুভ জন্মদিন
জয়া আহসান ছবি : সংগৃহীত

সপ্তাহে যাঁদের জন্মদিন

[২৫ জুন২ জুলাই]

সাবরিন সাকা মীম, সৈয়দ বাবু,

সিদ্দিকুর রহমান [২৫ জুন]

আশুতোষ সুজন [২৬ জুন]

অপূর্ব, স্মৃতি ফামি [২৭ জুন]

আরজে নীরব [২৯ জুন]

রাহুল আনন্দ, মোস্তফা প্রকাশ [৩০ জুন]

 সৈয়দ আব্দুল হাদী, জয়া আহসান, বিউটি দাস, সৈয়দ আহমেদ শাওকী, শরাফ আহমেদ জীবন [১ জুলাই]

তমালিকা কর্মকার, বেলাল খান,

নিরব হোসেন [২ জুলাই]

ছবিটা দেখে স্মৃতিকাতর হই

ডিজিটাল এই সময়ে কারণে-অকারণে ছবি তুলি আমরা। সেগুলো জমা হয় ফোনের গ্যালারিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায়। কিছু ছবি আমাদের ভীষণ প্রিয়। অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী জানিয়েছেন তাঁর সবচেয়ে ‘প্রিয় প্রতিচ্ছবি’র গল্প

ছবিটা দেখে স্মৃতিকাতর হই

অগণিত প্রিয় ছবির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হলে আমি এ ছবিটাই বেছে নেব। কারণ এটাই আমাদের পরিবারের সবার একসঙ্গে তোলা একমাত্র ছবি। ২০২৪ সালে বাবা মারা গেছেন, ঠিক তার এক মাস পরেই আমার বিয়ে। বাবারই আমার বিয়ে নিয়ে তাড়া ছিল, বাবাই বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু সৃষ্টিকর্তা ছবিটা দেখে স্মৃতিকাতর হইআমার বিয়ে পর্যন্ত বাবাকে বেঁচে রাখলেন না। তবে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে উনার ঠিক করা দিনক্ষণেই আমার বিয়ে হয়। ছবিটা আমার বিয়ের আগে ঘরোয়া এক অনুষ্ঠানে তোলা। বাবা-মা, আমরা তিন বোন, বড় দুই বোনের বর আর আমার সবচেয়ে প্রিয় বিড়াল উচ্ছ্বাস। আমরা এরপর আর একত্র হতে পারিনি। বাবা মারা গেলেন। আমার প্রিয় বিড়াল উচ্ছ্বাস, যাকে দশ বছর ধরে লালনপালন করে বড় করেছি, সেও মারা গেছে। বোনেরা বরসহ বিদেশে থাকেন। দেশে রয়েছি শুধু আমি আর মা। হাজার চেষ্টা করেও এমন ছবি আর তোলা যাবে না। তাই এই ছবিটা দেখে স্মৃতিকাতর হই।