• ই-পেপার

তাঁরা যখন ফুটবলার

  • বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে নেই আমাদের দেশ, এমনকি নেই প্রতিবেশী কোনো দেশও। তবু পেলে-ম্যারাডোনার দেশের চেয়ে বিশ্বকাপ উন্মাদনা কিছু কম নয় এখানে। ফুটবলের প্রতি বাঙালির আবেগ, ভালোবাসা চিরন্তন। শোবিজের অনেকেই একসময় ফুটবল খেলতেন। ফুটবলকেন্দ্রিক তাঁদের সেসব গল্প শুনেছেন হৃদয় সাহা

পাঠক

পাঠক

আপনার লেখা এমনকি ছবিও ছাপা হতে পারে রঙের মেলায়। বিনোদনজগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে মূল্যবান মতামত দিন। লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। কোনো চলচ্চিত্র, সংগীত, টিভিনাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সুলিখিত হলে অবশ্যই তা ছাপা হবে।

প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা বা তাঁর অটোগ্রাফ নেওয়া অনেকের শখ। আপনার সংগ্রহে যদি সে রকম কোনো ছবি বা অটোগ্রাফ থাকে সেই ছবি ও অটোগ্রাফের সঙ্গে নেপথ্যের গল্প লিখে পাঠাতে পারেন আমাদের কাছে।

 

লেখা ও ছবি পাঠানোর নিয়ম

 

 

      পৃষ্ঠার এক পাশে লিখুন  

      লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে

      অটোগ্রাফ বা ছবির অনুলিপি পাঠাতে হবে।

      ছবি ও অটোগ্রাফ সংগ্রহের স্থান, সময় উল্লেখ করতে ভুলবেন না

      লেখার নিচে লেখকের ই-মেইলসহ [থাকলে] পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন

      ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

      ডাকে পাঠানোর ঠিকানা :

          রঙের মেলা, কালের কণ্ঠ
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯

 

শুভ জন্মদিন

শুভ জন্মদিন
সাদিয়া ইসলাম মৌ ছবি : সংগৃহীত

সপ্তাহে যাঁদের জন্মদিন

[১৮—২৪ জুন]

 

ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার [১৮ জুন]

দিলারা জামান, সাহারা [১৯ জুন]

জাহারা মিতু, রিমু খন্দকার

[২০ জুন]

সাদিয়া ইসলাম মৌ [২১ জুন]

সালমা রাজী, নেহাল কুরাইশী

[২৪ জুন]

আলাদিনের চেরাগ

১০ বছর পেছনে চলে যেতে চাই

১০ বছর পেছনে চলে যেতে চাই

ধরুন, রূপকথার সেই আলাদিনের চেরাগ পেলেন আপনি! তাতে ঘষাও দিলেন। ‘জো হুকুম’ বলে বেরিয়ে এলো বিশাল আকৃতির সেই দৈত্য। আপনার তিনটি চাওয়া পূর্ণ করবে সে। কী চাইবেন দৈত্যের কাছে? অভিনয়শিল্পী শবনম ফারিয়া জানিয়েছেন আলাদিনের চেরাগ পেলে তিনি কী চাইবেন

 

প্রথম চাওয়া

প্রথমেই চাইব, ১০ বছর পেছনে চলে যেতে। এখন ২০২৬ সাল, ২০১৬ সালে ফেরত যেতে চাই। তখন আমার বাবা বেঁচে ছিল, আমার একটি সুন্দর ক্যারিয়ার ছিল। ব্যক্তিগত জীবনেও সুখী ছিলাম। পরবর্তী সময়ে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নেওয়ার সুযোগটা পেতাম।

 

 

দ্বিতীয় চাওয়া

প্রত্যেক অভিনয়শিল্পীরই চাওয়া থাকে তার কিছু কর্ম অমর হোক। তেমনই আমি অন্তত ১০ থেকে ১৫টি সিনেমা বা নাটকে অভিনয় করতে চাই—মৃত্যুর পরেও যেগুলো আমাকে স্মরণীয় করে রাখবে।

 

তৃতীয় চাওয়া

আমার বর একসময় আমার প্রতিবেশী ছিল—২০০৯ থেকে ২০১৫ সাল; কিন্তু আমাদের পরিচয় ছিল না, দেখাও হয়নি। যদি তখনই তার সঙ্গে আমার পরিচয় হতো, খুব ভালো হতো। জীবনটাকে আরো আগেই সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতাম।

স্টার অব দ্য উইক : জামাল ভূঁইয়া

স্টার অব দ্য উইক : জামাল ভূঁইয়া

ফুটবল উন্মাদনার এই সময়ে ওলটপালট কত কিছুই ঘটছে। এই যেমন পর্দার মানুষ বলছেন ফুটবল নিয়ে, জামাল ভূঁইয়া করছেন অভিনয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যমাঠের এই খেলোয়াড় অভিনয় করছেন তারিক মুহাম্মদ হাসানের সিরিজ ‘ব্রাজেন্টিনা’য়। তাঁর সহশিল্পী তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন। ৩০ জুন থেকে আইস্ক্রিনে দেখা যাবে সিরিজটি।