অভিনয়ে সালমান শাহ, শিল্পী, রিয়াজ। পরিচালক রানা নাসের। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : পারিবারিক গাড়িচালকের ছেলে নয়নের সঙ্গে রূপার বেশ ভাব। রূপার বাবা এটা মেনে নিতে পারে না। নয়নকে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়। সুমনের বাবা আশ্রয় দেয় নয়নকে, স্কুলে ভর্তি করিয়ে দেয়। ১২ বছর পর রূপার সঙ্গে নয়নের দেখা। এদিকে রূপার প্রেমে পড়েছে সুমন। সুমনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে চায় নয়ন।



