শুক্রবার অ্যাপল টিভিতে এসেছে কমেডি ছবিটি। সাবেক ব্যর্থ টেনিস খেলোয়াড় ডাস্টি বয়েড। এখন সে শহরতলির একটি কান্ট্রি ক্লাবে অবাধ্য শিশুদের প্রশিক্ষণ দিয়ে দিন কাটায়। ক্লাবটির মালিক আবার তার বাবা। পিকলবল খেলাটা একদমই পছন্দ করে না পিতা-পুত্র। কিন্তু ইনজুরির পর পুনর্বাসনের অংশ হিসেবে ডাস্টিকে পিকলবল কোর্টে নামতে হয়। ধীরে ধীরে এই খেলার প্রতি তার ভালোবাসা তৈরি হয়। অভিনয়ে জেক জনসন, এড হ্যারিস প্রমুখ।
টিভি হাইলাইটস
শেষ প্রান্তে
অন্তর্জাল
দ্য ডিংক

চলচ্চিত্র
প্রিয়জন

অভিনয়ে সালমান শাহ, শিল্পী, রিয়াজ। পরিচালক রানা নাসের। সকাল ১০টা, বৈশাখী টিভি।
গল্পসূত্র : পারিবারিক গাড়িচালকের ছেলে নয়নের সঙ্গে রূপার বেশ ভাব। রূপার বাবা এটা মেনে নিতে পারে না। নয়নকে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়। সুমনের বাবা আশ্রয় দেয় নয়নকে, স্কুলে ভর্তি করিয়ে দেয়। ১২ বছর পর রূপার সঙ্গে নয়নের দেখা। এদিকে রূপার প্রেমে পড়েছে সুমন। সুমনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে চায় নয়ন।
টিভি হাইলাইটস
অ্যালকোহলমুক্ত ওয়াইন

গত ২০ বছরে ইউরোপে ওয়াইন পানের প্রবণতা কমে যাওয়ায় স্পেন ও জার্মানির ওয়াইন প্রস্তুতকারকরা নতুন সমাধানের সন্ধান করছে। সেই লক্ষ্যে তারা অ্যালকোহলমুক্ত ওয়াইন উৎপাদনের দিকে ঝুঁকছে। এই নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র ‘উইল নন-অ্যালকোহলিক ওয়াইন সেভ দ্য ওয়াইনমেকারস?’, দেখা যাবে সকাল ৯টা ৩০ মিনিটে।
আরো খবর

■ বলিউডের জনপ্রিয় থ্রিলার সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি ৩’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিটি পরিচালনা করবেন ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের পরিচালক সুজয় ঘোষ।
■ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে বর্তমানে আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া ভারতের চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি।
■ থালাপতি বিজয়ের বিদায়ি ছবি ‘জন নায়াগন’ মুক্তির দুই দিনেই বিশ্বব্যাপী ১১২.৫০ কোটি রুপি আয় করেছে।
