• ই-পেপার

সামনের সপ্তাহে প্রেক্ষাগৃহে ‘শেকড়’

অন্তর্জাল

মুসাফির ক্যাফে

মুসাফির ক্যাফে
‘মুসাফির ক্যাফে’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে আজ এসেছে হিন্দি সিরিজটি। দিব্য প্রকাশ দুবের একই নামের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা সিরিজটি। তিন অপরিচিত মানুষের জীবনের গল্প একসূত্রে গাঁথা হয়েছে এখানে। চন্দর (বিক্রান্ত ম্যাসি), সুধা (বেদিকা পিন্টো) ও প্রীতি (মাহিমা মাকওয়ানা)ভালোবাসা, হৃদয় ভাঙা আর আত্ম-অন্বেষণের নানা বাঁক পেরিয়ে জীবনের নতুন অর্থ খুঁজে বেড়ায় তারা।

চলচ্চিত্র

তাণ্ডব

তাণ্ডব
‘তাণ্ডব’ ছবিতে শাকিব খান ও সাবিলা নূর

অভিনয়ে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর। পরিচালক রায়হান রাফী। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : চ্যানেল বাংলায় লাইভ সাক্ষাৎকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মাহতাব হোসেনকে একজন মুখোশধারী গুলি করে, সে বানরের মুখোশ পরা একটি সশস্ত্র দলের নেতা এবং সংবাদ স্টেশনটি হাইজ্যাক করে। সোয়াট টিম, পুলিশ ও মিডিয়া ঘটনাস্থলে একত্র হলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

টিভি হাইলাইটস

তুতসি গণহত্যা

তুতসি গণহত্যা

ঔপনিবেশিক আমলে তৈরি করা পরিচয়ভিত্তিক বিভাজন, উগ্রপন্থী রাজনীতি এবং ঘৃণা প্রচারকারী রেডিও কিভাবে রুয়ান্ডায় তুতসি জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত স্বীকৃত গণহত্যাকে একটি সুসংগঠিত গণহত্যায় রূপ দিয়েছিল, সেই ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। আলজাজিরা আনট্যাঙ্গলসের আজকের পর্ব দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

চাঁদ তারার গুঞ্জরণ

চাঁদ তারার গুঞ্জরণ
‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে শাকিব খান ও পূর্ণিমা

রাত ১০টায় চ্যানেল আইয়ে রয়েছে বিশেষ অনুষ্ঠান চাঁদ তারার গুঞ্জরণ। চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে নিয়ে এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। শাকিব খানের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা জানা ও অজানা কথা নিয়ে এই অনুষ্ঠান।