গত সপ্তাহে নেটফ্লিক্সে এসেছে তেলুগু কমেডি সিরিজটি। শহরে বেড়ে ওঠা সুব্রামানিয়াম ওরফে ‘সুব্বু’কে ঘিরে গল্প। জীবনের অপ্রত্যাশিত এক মোড়ে সে সেক্স এডুকেশনের শিক্ষক হিসেবে নিয়োগ পায়। তাকে যেতে হয় খুবই রক্ষণশীল গ্রাম মাকিপুরে। এই দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে সুব্বু। অভিনয়ে সন্দীপ কিষাণ, মিথিলা পালকার, মুরলি শর্মা প্রমুখ।
চলচ্চিত্র
ভাত দে
অন্তর্জাল
সুপার সুব্বু

টিভি হাইলাইটস
ল্যাবরেটরি থেকে সুপারব্রেন?

‘মিনি-ব্রেন’ নামে পরিচিত অর্গানয়েডকে মাইক্রোচিপের সঙ্গে সফলভাবে সংযুক্ত করতে পেরেছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান। এটিই কি সিলিকনের বদলে জৈব উপাদান এবং জীবন্ত নিউরনের ওপর ভিত্তি করে কম্পিউটার তৈরির প্রথম পদক্ষেপ? জানতে দেখুন ডয়চে ভেলের ‘টুমরো ডুডে’র আজকের পর্ব ‘ওয়েটওয়্যার কম্পিউটারস—নিউ সুপারব্রেনস ফ্রম দ্য ল্যাব?’, বিকাল ৫টা ২ মিনিটে।
টিভি হাইলাইটস
ঢাকাইয়া খানদান

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক ‘ঢাকাইয়া খানদান’। রচনা ও পরিচালনা মিফতাহ আনান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির, জুলফিকার চঞ্চল, ফরহাদ লিমন। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে আরটিভি।
ছবিতে সংবাদ
ব্রাজিলের বিদায়ের সাক্ষী ছিলেন তাঁরাও

গতকাল যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ মাঠে বসে দেখেছেন বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সাফা কবির। মেহজাবীন আর্জেন্টিনার সমর্থক। স্বভাবতই ব্রাজিলের হারে খুশি তিনি। ‘বাই বাই ব্রাজিল’ লিখে সেটা জানিয়েছেনও ফেসবুকে। মেহজাবীনের মুখে হাসি ফুটলেও হৃদয় ভেঙেছে ব্রাজিলভক্ত সাফার। তবে একটা জায়গায় দুজনেরই ভীষণ মিল—দুজনই মাঠে গেছেন বাংলাদেশের পতাকা জড়িয়ে। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে অংশ নিতে এই দুই তারকা গেছেন আমেরিকায়। সেই সুযোগে তাঁরা হাজির হয়েছেন ফুটবলের বিশ্ব আসরে।

