সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছেন দক্ষিণ কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি। হৃদয়বিদারক এক বিচ্ছেদের পর সবে উঠে দাঁড়িয়েছে চা জি-ইউন। তার বন্ধ হৃদয়ে আবারও আলোড়ন তোলে কাং সি-উ। রুক্ষ, স্পষ্টভাষী, আকর্ষণীয় চেহারা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরও অফিসে তার পরিচয় ‘সবচেয়ে বদমেজাজি মানুষ’। সি-উয়ের সঙ্গে জি-ইউনের সম্পর্ক এমনভাবে জড়িয়ে পড়ে, যা কেউই কল্পনা করেনি।
আরো খবর
অন্তর্জাল
সি ইউ অ্যাট ওয়ার্ক টুমরো

টিভি হাইলাইটস
সবচেয়ে দুর্বল ফুটবল দল

যখন সারা বিশ্বের নজর বিশ্বকাপে, ডয়চে ভেলে তখন নজর দিয়েছে ফিফা র্যাংকিংয়ের সর্বনিম্ন ২১১তম দল সান মারিনোর একমাত্র পেশাদার ফুটবলার নিকোলার দিকে। পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা কেমন? ‘হি প্লেজ ফর দ্য ওরস্ট ন্যাশনাল ফুটবল টিম অন আর্থ : সান মারিনো’, দেখা যাবে সকাল ১১টা ১৫ মিনিটে।
টিভি হাইলাইটস
হাবুর স্কলারশিপ

বৈশাখী টেলিভিশনে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হয় এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য আহসান আলমগীর ও পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা প্রমুখ।
অবশেষে না-ফেরার দেশে জাকির

মারণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেনকে। গতকাল সকালে মহাখালীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চলচ্চিত্রের বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী। অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’ অনেক দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফেরেন, চিকিৎসকের পরামর্শমতে চলছিল চিকিৎসা।
