• ই-পেপার

টিভি হাইলাইটস

হাবুর স্কলারশিপ

অন্তর্জাল

সি ইউ অ্যাট ওয়ার্ক টুমরো

সি ইউ অ্যাট ওয়ার্ক টুমরো
‘সি ইউ অ্যাট ওয়ার্ক টুমরো’ সিরিজের দৃশ্য

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছেন দক্ষিণ কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজটি। হৃদয়বিদারক এক বিচ্ছেদের পর সবে উঠে দাঁড়িয়েছে চা জি-ইউন। তার বন্ধ হৃদয়ে আবারও আলোড়ন তোলে কাং সি-উ। রুক্ষ, স্পষ্টভাষী, আকর্ষণীয় চেহারা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পরও অফিসে তার পরিচয় সবচেয়ে বদমেজাজি মানুষ। সি-উয়ের সঙ্গে জি-ইউনের সম্পর্ক এমনভাবে জড়িয়ে পড়ে, যা কেউই কল্পনা করেনি।

টিভি হাইলাইটস

সবচেয়ে দুর্বল ফুটবল দল

সবচেয়ে দুর্বল ফুটবল দল

যখন সারা বিশ্বের নজর বিশ্বকাপে, ডয়চে ভেলে তখন নজর দিয়েছে ফিফা র‌্যাংকিংয়ের সর্বনিম্ন ২১১তম দল সান মারিনোর একমাত্র পেশাদার ফুটবলার নিকোলার দিকে। পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা কেমন? হি প্লেজ ফর দ্য ওরস্ট ন্যাশনাল ফুটবল টিম অন আর্থ : সান মারিনো, দেখা যাবে সকাল ১১টা ১৫ মিনিটে।

 

আরো খবর

আরো খবর

অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। গতকাল একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আরশাদ আদনান।

সম্প্রতি ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে বিভিন্ন পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গতকাল প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, পুরো বিষয়টি বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

ব্লকবাস্টার বলিউড ছবি স্ত্রী ২-এর সাফল্যের পর এবার নতুন ছবি ইথা নিয়ে আসছেন শ্রদ্ধা কাপুর। গতকাল প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেত্রী।

অবশেষে না-ফেরার দেশে জাকির

রংবেরং প্রতিবেদক
অবশেষে না-ফেরার দেশে জাকির
জাকির হোসেন

মারণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হলো চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেনকে। গতকাল সকালে মহাখালীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চলচ্চিত্রের বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী। অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন। অনেক দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফেরেন, চিকিৎসকের পরামর্শমতে চলছিল চিকিৎসা।