• ই-পেপার

টিভি হাইলাইটস

চৌধুরী বাড়ির মেয়ে

অন্তর্জাল

গ্রাম চিকিৎসালয়—সিজন ২

গ্রাম চিকিৎসালয়—সিজন ২
‘গ্রাম চিকিৎসালয়—সিজন ২’ সিরিজের দৃশ্য

প্রাইম ভিডিও ইন্ডিয়াতে আজ এসেছে টিভিএফের প্রশংসিত গ্রামীণ কমেডি সিরিজটির দ্বিতীয় কিস্তি। ভাঠকান্ডি গ্রামে এখনো ডা. প্রভাত একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে সচল ও কার্যকর করে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ তার ওপর আস্থা রাখতে শুরু করেছে। তবু সমস্যার শেষ নেই। নতুন মৌসুমে অমল পরাশারের সঙ্গে ফিরেছেন বিনয় পাঠক, আকাশ মাখিজা, আনন্দেশ্বর দ্বিবেদী, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও গরিমা বিক্রান্ত সিং। নতুন করে যোগ দিয়েছেন দিনেশ লাল যাদব।

চলচ্চিত্র

ওমর

ওমর
‘ওমর’ ছবিতে শরিফুল রাজ ও দর্শনা বণিক

অভিনয়ে শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, দর্শনা বণিক প্রমুখ। পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : জীবনযুদ্ধে পোড় খাওয়া যুবক ওমর। নামি ব্যবসায়ী বড় মির্জার ছেলে ছোট মির্জার সঙ্গে কথা কাটাকাটি হয় ওমরের। ধস্তাধস্তির এক পর্যায়ে মারা যায় ছোট মির্জা। ফেঁসে যায় ওমর। পরিস্থিতি সামাল দিতে ছোট মির্জার দেহরক্ষী বদির সঙ্গে হাত মেলায় ওমর। লাশ গুম নিয়ে শুরু হয় ইঁদুর-বিড়াল খেলা।

টিভি হাইলাইটস

হাউ টু সু দ্য ক্ল্যান

হাউ টু সু দ্য ক্ল্যান

১৯৮০ সালে টেনেসি রাজ্যে পাঁচ কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে আহত করেছিল শ্বেতাঙ্গ আধিপত্যবাদী দল কু ক্লাক্স ক্ল্যানের সদস্যরা। সমষ্টিগত ঘৃণার বিরুদ্ধে করা পাঁচ নারীর ঐতিহাসিক মামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে আইনি নজির স্থাপন করে। সেই ঘটনা নিয়ে আল-জাজিরার উইটনেস-এর আজকের প্রামাণ্যচিত্র হাউ টু সু দ্য ক্ল্যান, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

টিভি হাইলাইটস

রাত গভীর হয়

রাত গভীর হয়
নুসরাত ইমরোজ তিশা ও মোশাররফ করিম

রাত ৮টায় আরটিভিতে রয়েছে একক নাটক রাত গভীর হয়। রচনা সাজিন আহমেদ বাবু, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, শিল্পী সরকার অপু, আলিফ, আব্দুল্লাহ রানা প্রমুখ। ২০২১ সালের রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

চৌধুরী বাড়ির মেয়ে | কালের কণ্ঠ