• ই-পেপার

চলচ্চিত্র

আঞ্জুমান

অন্তর্জাল

কুইনস

কুইনস
‘কুইনস’ সিরিজে মিমি চক্রবর্তী

শুক্রবার হইচইতে এসেছে নির্ঝর মিত্রের অ্যাকশন-থ্রিলার-রিভেঞ্জ ওয়েব সিরিজটি। এই গল্প শুরু হয় উত্তরবঙ্গের একটি বিয়ের অনুষ্ঠানে। সশস্ত্র হামলাকারীরা হানা দিলে প্রভাবশালী সরকার পরিবারের সব পুরুষ সদস্যকে পরিকল্পিত ও নিখুঁতভাবে হত্যা করে। বেঁচে থাকে চার নারীমীরা, সাবিত্রী, ঝুমা ও পলি। প্রাথমিকভাবে একটি মর্মান্তিক ট্র্যাজেডি বলে মনে হলেও ধীরে ধীরে এর পেছনে লুকিয়ে থাকা গভীর ষড়যন্ত্রের পর্দা উন্মোচিত হতে থাকে। অভিনয়ে মিমি চক্রবর্তী, বৈশাখী মার্জিত, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শাহ প্রমুখ।

টিভি হাইলাইটস

চীনা ইভি কি গুপ্তচর?

চীনা ইভি কি গুপ্তচর?

আধুনিক বৈদ্যুতিক গাড়িগুলো ইউরোপে বেশ জনপ্রিয়। ক্যামেরা, সেন্সর, সফটওয়্যার এবং অবিরাম সংযোগব্যবস্থার কারণে দিন দিন এর কদর বাড়ছে। অভিযোগ উঠেছে, চীনের তৈরি এসব বৈদ্যুতিক গাড়ি ইউরোপে গুপ্তচরবৃত্তি করে চলেছে। এ নিয়ে ডয়চে ভেলের আজকের আয়োজন আর চায়নিজ ইভিজ স্পাইং ইন ইউরোপ?, দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে।

টিভি হাইলাইটস

শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ

শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ
‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’ অনুষ্ঠানের দৃশ্য

জিটিভিতে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় সাপ্তাহিক অনুষ্ঠান শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ। ইকবাল খন্দকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমানরা। আজকের পর্বের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। জীবনের নানা অজানা কথা শেয়ার করেছেন তিনি।

আরো খবর

আরো খবর

শুক্রবার রাতে রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মারা গেছেন অভিনেত্রী আসমা ঝিলিক। পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় শাকিব খানের সঙ্গে রংবাজ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন ঝিলিক।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র মাইকেল বিশ্বজুড়ে বিলিয়ন ডলার আয় করতে চলেছে। ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই দর্শকের ব্যাপক সাড়া পায় ছবিটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, মাইকেল-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার।

বলিউডের কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার রাহুল দেব বর্মনের বায়োপিক নির্মাণ করবেন নীরাজ পাণ্ডে। জানা গেছে, ছবিতে আর ডি বর্মনের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার।