• ই-পেপার

অন্তর্জাল

সুইট ম্যাগনোলিয়াস—সিজন ৫

আরো খবর

আরো খবর

      হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। ৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন তিনি।

 

      তামিল চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

      বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাবে ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র।

চলচ্চিত্র

দেশা—দ্য লিডার

দেশা—দ্য লিডার
শিপন মিত্র ও মাহিয়া মাহি

অভিনয়ে শিপন মিত্র, মাহিয়া মাহি, তারিক আনাম খান। পরিচালক সৈকত নাসির। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

 

গল্পসূত্র : টিভি অনুষ্ঠানে দর্শকের ভোটে নির্বাচিত হয় দেশের আগামী নেতা হাসান হায়দার। শর্ত অনুযায়ী, ভোট পাঠানো দর্শকের মধ্যে বিজয়ী একজনের বাড়িতে তিন দিন থাকতে হয় নেতাকে। এ সময় প্রতিপক্ষের আক্রমণের হাত থেকে তাকে বাঁচায় সেলিম। রাতারাতি জাতীয় বীর হয়ে ওঠে সেলিম। তাকে শহরে নিয়ে আসে হায়দার। টিভি রিপোর্টার সৃষ্টির সঙ্গে সেলিমের প্রেম গড়ে ওঠে। গোপন কিছু তথ্য জেনে ফেলায় হত্যার শিকার হয় সৃষ্টি। প্রেমিকার জন্য ন্যায়বিচারের দাবিতে মাঠে নামে সেলিম।

 

টিভি হাইলাইটস

মিলারের যুদ্ধ

মিলারের যুদ্ধ

নির্বাচিত প্রতিনিধি তিনি নন। বেশির ভাগ সময়ই আড়ালে থেকে কাজ করেন, তবু স্টিফেন মিলার হয়ে উঠেছেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কিভাবে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসে যুক্তরাষ্ট্রের নীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন, এই নিয়ে আল জাজিরার তথ্যচিত্র ‘স্টিফেন মিলার্স ওয়ার’, দেখা যাবে ‘ফল্ট লাইনস’-এ দুপুর ২টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

ভাইরাল পরিবার

ভাইরাল পরিবার
‘ভাইরাল পরিবার’ ধারাবাহিক নাটকের দৃশ্য

আরটিভিতে রাত ১০টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’। প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রচারিত হয় নাটকটি। রচনা ও পরিচালনায় সুজিত বিশ্বাস। অভিনয়ে আফজাল সুজন, সামান্তা পারভেজ, স্বর্ণলতা, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি প্রমুখ।