■ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। ৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন তিনি।
■ তামিল চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
■ বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাবে ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র।



