• ই-পেপার

মাঝেমধ্যে দু-একটি কবিতা লিখি

  • তিন বছর আগে প্রথম অভিনয় করেন ‘আপন যে জন’-এ। প্রথম নাটকেই নজর কাড়েন আনিকা বিনতে আইরা। এরপর বেশ কিছু নাটক করেছেন। মাঝখানে এক বছর বিরতির পর ৯ জুন এসেছেন নতুন নাটক ‘আমাকে দুঃখ দিও না’ নিয়ে। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

আরো খবর

আরো খবর

      হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি। ৯ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার বিষয়টি জানান অমি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ ভয়েস রেস্টে রয়েছেন তিনি।

 

      তামিল চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় গতকাল চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

 

      বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি ‘ডিসক্লোজার ডে’ মুক্তি পাবে ১২ জুন। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে বহুপ্রতীক্ষিত এই চলচ্চিত্র।

অন্তর্জাল

সুইট ম্যাগনোলিয়াস—সিজন ৫

সুইট ম্যাগনোলিয়াস—সিজন ৫
‘সুইট ম্যাগনোলিয়াস—সিজন ৫’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে এসেছে রোমান্টিক ড্রামা সিরিজটির পঞ্চম সিজন। সিজন শুরু হয় আগের সিজনের ঘটনাবহুল পরিণতির পর থেকে। সেরেনিটির প্রিয় তিন বান্ধবী এবার পা রাখছেন ম্যানহাটানে। ম্যাডি নিউইয়র্কের একটি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানে যোগ দিয়েছে, আর হেলেন অবশেষে এরিকের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এদিকে নতুন চরিত্র জেমি-লিন সিগলার, ম্যাডির ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে সে। অভিনয়ে জোয়ানা গার্সিয়া সুইশার, ব্রুক ইলিয়ট, হিদার হেডলি প্রমুখ।

চলচ্চিত্র

দেশা—দ্য লিডার

দেশা—দ্য লিডার
শিপন মিত্র ও মাহিয়া মাহি

অভিনয়ে শিপন মিত্র, মাহিয়া মাহি, তারিক আনাম খান। পরিচালক সৈকত নাসির। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

 

গল্পসূত্র : টিভি অনুষ্ঠানে দর্শকের ভোটে নির্বাচিত হয় দেশের আগামী নেতা হাসান হায়দার। শর্ত অনুযায়ী, ভোট পাঠানো দর্শকের মধ্যে বিজয়ী একজনের বাড়িতে তিন দিন থাকতে হয় নেতাকে। এ সময় প্রতিপক্ষের আক্রমণের হাত থেকে তাকে বাঁচায় সেলিম। রাতারাতি জাতীয় বীর হয়ে ওঠে সেলিম। তাকে শহরে নিয়ে আসে হায়দার। টিভি রিপোর্টার সৃষ্টির সঙ্গে সেলিমের প্রেম গড়ে ওঠে। গোপন কিছু তথ্য জেনে ফেলায় হত্যার শিকার হয় সৃষ্টি। প্রেমিকার জন্য ন্যায়বিচারের দাবিতে মাঠে নামে সেলিম।

 

টিভি হাইলাইটস

মিলারের যুদ্ধ

মিলারের যুদ্ধ

নির্বাচিত প্রতিনিধি তিনি নন। বেশির ভাগ সময়ই আড়ালে থেকে কাজ করেন, তবু স্টিফেন মিলার হয়ে উঠেছেন হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। কিভাবে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসে যুক্তরাষ্ট্রের নীতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করছেন, এই নিয়ে আল জাজিরার তথ্যচিত্র ‘স্টিফেন মিলার্স ওয়ার’, দেখা যাবে ‘ফল্ট লাইনস’-এ দুপুর ২টা ৩০ মিনিটে।