বগুড়ায় অস্ত্র হাতে জেলা রেজিস্ট্রি অফিসে মহড়া দেওয়ার অভিযোগে মাসুদ পারভেজ রনি নামের এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম। গ্রেপ্তার রনি বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া সাবরেজিস্ট্রার কার্যালয় চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া সদর শাখার নির্বাচন হয়। ওই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রনি। ভোটগণনার এক পর্যায়ে নিজের পরাজয় নিশ্চিত জেনে তিনি প্রিজাইডিং অফিসারকে জোরপূর্বক বিজয়ী ঘোষণা করার জন্য চাপ দেন।

