সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৎকালীন ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাকী মির্জা হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান দেন। একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. শামসুজ্জোহা (শাহানশাহ) এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন কিরণ ও জাকারিয়া মাসুদ ওরফে জাকারিয়া। ২০১১ সালের ১৫ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কোর্ট ভবনের অভ্যন্তরে অবস্থিত সরকারি ব্যাচেলর কোয়ার্টারের দ্বিতীয় তলায় ডা. বাকী মির্জাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়।

