• ই-পেপার

সৌদিতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

তরুণ উদ্যোক্তা গড়তে বাকৃবিতে বিসিকের প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি
তরুণ উদ্যোক্তা গড়তে বাকৃবিতে বিসিকের প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্যক্রমের শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কৃষি অর্থনীতি অনুষদের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে প্রশিক্ষণ দেওয়া হবে। জানা যায়, ‘দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে বিসিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৯১টি কার্যালয়ের মাধ্যমে দেশের সব জেলায় সেবা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় তরুণদের উদ্যোক্তা গড়তে বাকৃবিতেও শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।

 

 

 

 

ধুনটে কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বন্ধ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বন্ধ

বগুড়ার ধুন‌ট উপজেলার নিমগা‌ছি-‌হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ করেই ধসে পড়েছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টানা বর্ষণে পাশের মাটি সরে গতকাল সোমবার সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০০১ সালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও পানি নিষ্কাশন উন্নয়নে ১৫ মিটার দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করা হয়। অপরিকল্পিত ও নিম্নমানের কাজ করার কারণে কালভার্টটি বেশি দিন টেকসই হয়নি।

 

তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর
তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর নগরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আদেশ দেন।

 

 

 

ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে একটি ‘সংগীত জাদুঘর’ স্থাপিত হতে যাচ্ছে। গতকাল সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম জেলার নবীনগর উপজেলার শিবপুরে ওস্তাদজির জন্মভূমি পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে অধিদপ্তরের গবেষণ সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে এই টিমের সদস্যরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধিদলের সংশ্লিষ্টরা জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে ওস্তাদজির জন্মভূমি শিবপুরে তাঁরই নামানুসারে  ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নামে সংগীতের ওই বহু প্রত্যাশিত জাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

 

সৌদিতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু | কালের কণ্ঠ