বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্যক্রমের শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কৃষি অর্থনীতি অনুষদের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়ন, বাজার বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপনা, স্টার্টআপ পরিচালনা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে প্রশিক্ষণ দেওয়া হবে। জানা যায়, ‘দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে বিসিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৯১টি কার্যালয়ের মাধ্যমে দেশের সব জেলায় সেবা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় তরুণদের উদ্যোক্তা গড়তে বাকৃবিতেও শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম।

