• ই-পেপার

হামে আরো পাঁচ শিশুর মৃত্যু

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩০.৭ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৩.৫ডিগ্রি সে.। খুলনা ৩২.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৭ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৪.৮ডিগ্রি সে.। রাজশাহী ২৬.০ডিগ্রি সে.। রংপুর ২৬.০ডিগ্রি সে.। খুলনা ২৫.৪ডিগ্রি সে.। বরিশাল ২৬.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৪.২ডিগ্রি সে.

 

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

স্ত্রীকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে

এক কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে ঢাকার ভাটারা থানায় করা মামলায় গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন ওরফে কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আদালতে এই আবেদন করেন।  আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর সীমান্ত এলাকা দিয়ে সাতজনকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফের এমন চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। বিজিবি জানায়, গতকাল শুক্রবার বিএসএফ ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাত ব্যক্তিকে  বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করে। খবর পেয়ে চাঁড়ালডাঙ্গা বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে ওই সাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

 

 

 

রাজধানীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় অলিউর রহমান ওরফে অলি (২৪) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অলি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের মৃত আসাদ মিয়া ও নাজমা বেগমের ছেলে। ঢাকার বাড্ডার জোড়াখাম্বা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। গতকাল শুক্রবার বাড্ডা থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।