• ই-পেপার

সাভারে আল মুসলিম গ্রুপের ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভ

  • ৭২ ঘণ্টার আলটিমেটাম

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.০ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.০ডিগ্রি সে.। রংপুর ৩৩.৩ডিগ্রি সে.। খুলনা ৩৫.৪ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৭ডিগ্রি সে.। সিলেট ৩৫.৩ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.৭ডিগ্রি সে.। রাজশাহী ২৭.০ডিগ্রি সে.। রংপুর ২৫.৪ডিগ্রি সে.। খুলনা ২৫.৪ডিগ্রি সে.। বরিশাল ২৫.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৪ডিগ্রি সে.। সিলেট ২২.৫ডিগ্রি সে.

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

 

 

দুর্গাপুরে পাচারকারীসহ কিশোরী আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে পাচারকারীসহ কিশোরী আটক

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকা দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় পাচারকারীসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। আটক পাচারকারীর নাম সিলভার চাকমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা।

 

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি ১৪ লাখ টাকা  টোল আদায়

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অন্যদিকে ঢাকাগামী যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা। গতকাল যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। আলাদা দুই বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

 

 

 

 

সংক্ষিপ্ত

হরিণ শিকারির গুলিতে এক ব্যক্তির মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
হরিণ শিকারির গুলিতে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির বনাঞ্চলে হরিণ শিকারিদের গুলিতে মো. জমির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বন বিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘বনের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।’ সর্তা বন বিট কর্মকর্তা রবিউল বলেন, ‘আমি খবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।’ ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’