উত্তরবঙ্গের কৃষকদের জন্য ৩০০০ কোটি টাকার তহবিল
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

রুহুল আমিন, সিএফও, রবি আজিয়াটা

রবি আজিয়াটা পিএলসির চিফ ফাইন্যানশিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমিন। তিনি চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবির ভারপ্রাপ্ত সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রবির চিফ স্ট্র্যাটেজি অফিসারসহ আজিয়াটা গ্রুপের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। রুহুল আমিনের প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৪ বছরেরও বেশি সময় তিনি রবিতে কর্মরত।
গোল্ড উইনার স্বীকৃতি পেল কমিউনিটি ব্যাংক

ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি তাদের উদ্ভাবনী উদ্যোগ ‘কমিউনিটি অ্যাকসেসের জন্য এ আন্তর্জাতিক সম্মাননা লাভ করে।
এ বছর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসের ১১তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৯টি ক্যাটাগরিতে ৫০০টিরও বেশি মনোনয়ন জমা পড়ে। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকিং ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।

