বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পঞ্চম অধ্যায়
[পূর্বপ্রকাশের পর]
সংক্ষিপ্ত প্রশ্ন
৪। ভাষা আন্দোলনের কারণ কী ছিল?
উত্তর : ভাষা আন্দোলনের কারণ ছিল পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা, যার ফলে বাঙালিরা নিজেদের ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলনে নামে।
৫। মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য
কী ছিল?
উত্তর : মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং আন্তর্জাতিক সমর্থন অর্জন করা।
৬। যুক্তফ্রন্ট সরকার কেন বেশিদিন টিকতে পারেনি?
উত্তর : কেন্দ্রীয় শাসকগোষ্ঠীর বিরোধিতা ও ষড়যন্ত্রের কারণে যুক্তফ্রন্ট সরকার বেশিদিন টিকতে পারেনি।
৭। ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব কী?
উত্তর : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে, যা বাঙালির স্বাধীনতার দাবিকে শক্তিশালী করে।
৮। কালরাত বলতে কী বোঝায়?
উত্তর : কালরাত বলতে ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে বোঝায়, যেদিন পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়।
৯। মুক্তিবাহিনী কারা ছিল?
উত্তর : মুক্তিবাহিনী ছিল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য গঠিত একটি সশস্ত্র বাহিনী, যেখানে সাধারণ মানুষ ও সামরিক সদস্যরা অংশ নেয়।
১০। মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়?
উত্তর : মুক্তিবাহিনী গঠিত হয় যুবক, কৃষক, শ্রমিক, ছাত্র, পুলিশ, ইপিআর সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে।
১১। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো।
উত্তর : মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলো হলো—বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক।


