বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সপ্তম অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাংলা ভাষার পাশাপাশি এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কী রয়েছে?
ক. পোশাক খ. ভাষা
গ. উৎসব ঘ. খাবার
২। ‘মাছে ভাতে বাঙালি’ কথাটি বাংলাদেশের কোন বিষয় পরিচয় করিয়ে দেয়?
ক. পোশাক খ. ভাষা
গ. প্রচলিত খাবার ঘ. উৎসব
৩। বাংলাদেশে বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে কী পরার রীতি চালু আছে?
ক. কিমোনো খ. পাঞ্জাবি-পায়জামা
গ. জিন্স ঘ. টোগা
৪। ভারতে সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলেন?
ক. বাংলা খ. উর্দু
গ. হিন্দি ঘ. নেপালি
৫। ভারতীয় খাবারে কিসের প্রাধান্য বেশি?
ক. আমিষ খ. নিরামিষ
গ. ফলমূল ঘ. মাছ
৬। পাকিস্তানে রুটি বা ভাতের সঙ্গে তরকারি হিসেবে কী পরিবেশন করা হয়?
ক. মাংস ও সবজি খ. ফল ও দুধ
গ. মাছ ও ডাল ঘ. শুধু মাংস
৭। মালদ্বীপের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলে?
ক. উর্দু খ. বাংলা
গ. দিভেহি ঘ. হিন্দি
৮। নেপালের সাধারণ মানুষের জনপ্রিয় খাবারের নাম কী?
ক. কিরিবাথ খ. ঢেড়ো
গ. কাবুলি পোলাও ঘ. ইডলি
৯। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
ক. পশতু খ. বাংলা
গ. সিংহলী ঘ. জংখা
১০। ভুটানের ঐতিহ্যবাহী নারী পোশাকের নাম কী?
ক. কিরা খ. শাড়ি
গ. বোরকা ঘ. সালোয়ার-কামিজ
উত্তর
১। খ. ভাষা ২। গ. প্রচলিত খাবার
৩। খ. পাঞ্জাবি-পায়জামা
৪। গ. হিন্দি ৫। খ. নিরামিষ
৬। ক. মাংস ও সবজি
৭। গ. দিভেহি ৮। খ. ঢেড়ো
৯। ক. পশতু
১০। ক. কিরা
শূন্যস্থান পূরণ
১। বাংলাদেশের প্রধান ভাষা ।
২। বাংলা ভাষার পাশাপাশি এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব
রয়েছে।
৩। ‘মাছে ভাতে বাঙালি’ কথাটি বাংলাদেশের পরিচয় করিয়ে দেয়।
৪। বাংলাদেশের বিভিন্ন উৎসবের মধ্যে একটি বর্ণিল উৎসব।
৫। ভারতে সবচেয়ে বেশি মানুষ ভাষায় কথা বলেন।
৬। ভারতীয় খাবারে এর প্রাধান্য বেশি।
৭। পাকিস্তানের প্রধান ভাষা ।
৮। ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কার সাধারণ খাবার।
৯। ভুটানের রাষ্ট্রীয় ভাষা ।
১০। ভুটানের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম
।
উত্তর
১। বাংলা ২। ভাষা
৩। প্রচলিত খাবার ৪। বাংলা নববর্ষ
৫। হিন্দি ৬। নিরামিষ
৭। উর্দু ৮। কিরিবাথ
৯। জংখা ১০। ঘো
সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখো
১। কিরিবাথ শ্রীলঙ্কার একটি খাবার।
২। পাকিস্তানের প্রধান ভাষা বাংলা।
৩। বাংলাদেশে নবান্ন উৎসব পালন করা হয়।
৪। ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা।
৫। নেপালের প্রধান ভাষা নেপালি।
৬। আফগানিস্তানে পশতু ও দারি ভাষা প্রচলিত।
৭। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম।
৮। ভারত উৎসবের দেশ।
৯। শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলী।
১০। কাবুলি পোলাও নেপালের জনপ্রিয় খাবার।
উত্তর
১. স ২. মি
৩. স ৪. স
৫. স ৬. স
৭. স ৮. স
৯. স ১০. মি
সংক্ষিপ্ত প্রশ্ন
১। বাংলাদেশের প্রধান ভাষা কী?
উত্তর : বাংলাদেশের প্রধান ভাষা বাংলা।
২। পাকিস্তানের প্রধান ভাষা কী?
উত্তর : পাকিস্তানের প্রধান ভাষা উর্দু।
৩। নেপালের প্রধান ভাষা কী?
উত্তর : নেপালের প্রধান ভাষা নেপালি।
৪। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী?
উত্তর : ভুটানের রাষ্ট্রীয় ভাষা জংখা।
৫। মালদ্বীপের ভাষার নাম কী?
উত্তর : মালদ্বীপের ভাষার নাম দিভেহি।
৬। আফগানিস্তানের জনপ্রিয় খাবার কী?
উত্তর : আফগানিস্তানের জনপ্রিয় খাবার কাবুলি পোলাও।
৭। শ্রীলঙ্কার প্রধান ভাষা কী?
উত্তর : শ্রীলঙ্কার প্রধান ভাষা সিংহলী।