• ই-পেপার

পঞ্চম শ্রেণি : দূরের পাল্লা

  • বিশ্বজিৎ সুর, সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা

স্পোকেন ইংলিশ

স্পোকেন ইংলিশ

Use of ‘on condition that’ (for a strict condition)

 

Example

1.   You can borrow my car on condition that you return it by tomorrow.
আগামীকালের মধ্যে ফেরত দেবে এই শর্তে তুমি আমার গাড়ি ধার নিতে পারো।

2.   They will help you on condition that you follow their instructions. তাদের নির্দেশাবলি মানবে এই শর্তে তারা তোমাকে সাহায্য করবে।

3.   We will sign the contract on condition that all terms are met.
সব শর্ত পূরণ সাপেক্ষে আমরা চুক্তিটি স্বাক্ষর করব।

 

Structure
Clause 1 + on condition that + Clause 2 (Simple Present).

 

Translate the following sentences into Bangla.

1.   You can use my laptop on condition that you are careful with it.

2.   They will approve the loan on condition that you provide all documents.

3.   I will support you on condition that you tell the truth.

4.   We will participate on condition that our safety is guaranteed.

5.   He will join the team on condition that he gets a fair salary.

6.   You can have a pet on condition that you take full responsibility for it.

7.   She will agree to the plan on condition that it benefits everyone.

8.   We will allow them to enter on condition that they have proper identification.

9.   You can get a refund on condition that you return the item within 7 days.

10.                       He will lend you the money on condition that you pay him back within a month.

 

Answer

১. আমার ল্যাপটপটার যত্ন নেবে এই শর্তে তুমি ব্যবহার করতে পারো।

২. সব নথিপত্র জমা দেবে এই শর্তে তারা ঋণ অনুমোদন করবে।

৩.           সত্য বলার শর্তে আমি তোমাকে সমর্থন করব।

৪.           আমাদের নিরাপত্তা নিশ্চিত হলে অংশগ্রহণ করব।

৫.           ন্যায্য বেতন পেলে তিনি দলে যোগ দেবেন।

৬.           সম্পূর্ণ দায়িত্ব নিলে তুমি একটি পোষা প্রাণী রাখতে পারো।

৭.           তিনি এই শর্তে পরিকল্পনাটিতে রাজি হবেন যে এটি সবার উপকারে আসবে।

৮.           যথাযথ পরিচয়পত্র থাকলে আমরা তাদের প্রবেশ করতে দেব।

৯. সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে তুমি ধার পাবে।

১০.          এক মাসের মধ্যে টাকা ফেরত দিলে সে তোমাকে টাকা ধার দেবে।

 

Translate the following sentences into English.

১. আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব।

২.           সে পরীক্ষায় পাস করলে একটি বৃত্তি পাবে।

৩.           নিয়ম মানলে তুমি একটি পুরস্কার পাবে।

৪. অসুস্থ না হলে তিনি কাজে যাবেন।

৫. হোমওয়ার্ক শেষ হলে তুমি বাইরে যেতে পারো।

৬.           সরকার সহায়তা প্রদান করলে প্রকল্পটি সফল হবে।

৭. সত্য বললে আমি তোমাকে ক্ষমা করব।

৮.           আবহাওয়া ভালো থাকলে আমরা পিকনিকে যাব।

৯.           তুমি নিরাপদে ফিরলে আমরা খুশি
হব।

১০.          সে আমার কথা শুনলে তাকে বিশ্বাস করব।

 

Answer

1.   I will help you on condition that you help me.

2.   He will get a scholarship on condition that he passes the exam.

3.   You will get a reward on condition that you follow the rules.

4.   He will go to work on condition that he is not sick.

5.   You can go out on condition that you finish your home work.

6.   The project will succeed on condition that the government provides support.

7.   I will forgive you on condition that you tell me the truth.

8.   We will go for a picnic on condition that the weather is good.

9.   We will be happy on condition that you return safely.

10.                       I will trust him on condition that he listens to me.

 

♦ সুমন ভূইয়া

 

এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক ও পাঠ্যপুস্তক প্রণেতা, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : উৎপাদন ব্যবস্থাপনা
অঙ্কন : মাসুম

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

জ্ঞানমূলক প্রশ্ন

১৩।          ঋরাব Drivers of Productivity কী?

   উত্তর : Five Drivers of Productivity হচ্ছে দক্ষতা, এন্টারপ্রাইজ, উদ্ভাবন, প্রতিযোগিতা, বিনিয়োগ।

১৪।          কাস্টমাইজেশন কী?

   উত্তর : প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদাকে বিবেচনায় রেখে ঠিক ক্রেতার পছন্দ অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ করার প্রক্রিয়াকে কাস্টমাইজেশন বলে।

১৫।          সহযোগী কাস্টমাইজেশন কী?

   উত্তর : সহযোগী কাস্টমাইজেশন বলতে কম্পানিগুলো ব্যক্তিক ক্রেতাদের সঙ্গে অংশীদারের ভিত্তিতে কাজ করাকে বোঝায়, যাতে প্রত্যেক ক্রেতার প্রয়োজনের সর্বোচ্চ সন্তুষ্টি পূরণের জন্য স্বল্প পণ্য অফার উন্নয়ন করতে পারে।

১৬।          অভিযোজনকৃত কাস্টমাইজেশন কী?

   উত্তর : অভিযোজনকৃত কাস্টমাইজেশন বলতে কম্পানিগুলো উন্নত মানের পণ্য উৎপাদন করাকে বোঝায়; যেগুলোর সুবিধা চূড়ান্ত ব্যবহারকারীরা ভোগ করে।

১৭।          স্বচ্ছ কাস্টমাইজেশন কী?

   উত্তর : নির্ভুল বা স্বচ্ছ কাস্টমাইজেশন বলতে কম্পানিগুলো ব্যক্তিক ক্রেতার জন্য অদ্বিতীয় পণ্য সরবরাহ করাকে বোঝায়; যাতে কম্পানি অন্য পণ্য সম্পর্কে প্রকাশ্যে কিছু বলা থেকে বিরত থাকে।

১৮।          সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন কী?

   উত্তর : সৌন্দর্যবর্ধক কাস্টমাইজেশন বলতে কম্পানিগুলোর উন্নত মানের পণ্য উৎপাদন করাকে বোঝায়; যাতে বিভিন্ন ক্রেতার কাছে বিভিন্ন উপায়ে পণ্য মার্কেটিং করা হয়।

১৯।          সেবার 4I কী?

   উত্তর : সেবার চারটি বৈশিষ্ট্যকে ৪ও দিয়ে প্রকাশ করা হয়। প্রথম ও হচ্ছে Intangibility, যার অর্থ অদৃশ্যবাচক; দ্বিতীয় ও হচ্ছে Inconsistency, যার অর্থ পরিবর্তনশীলতা; তৃতীয় ও হচ্ছে Inseparability, যার অর্থ অবিভাজ্যতা এবং চতুর্থ ও হচ্ছে Inventory, যার অর্থ পচনশীলতা।

২০।          EOQ কী?

   উত্তর : EOQ-এর পূর্ণরূপ হচ্ছে—Economic Order Quantity বা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। এটি কাম্য মজুদ পণ্যের পরিমাণ নির্ধারণ করার এক ধরনের পদ্ধতি। এতে পণ্যের পরিবহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ পণ্য বহন ব্যয়, ফরমায়েশ প্রদানের ব্যয় ও গুদামে সংরক্ষণ ব্যয় সর্বনিম্ন হওয়াকে EOQ বলে।

২১।          6M কী?

   উত্তর : উৎপাদন ব্যবস্থাপনায় 6M-কে একত্রিত করে [মানুষ (Men), অর্থ (Money), যন্ত্রপাতি (Machines), মালামাল (Materials), পদ্ধতি (Methods) ও বাজার (Market)] সঠিক সময়ে, সঠিক পণ্য, ন্যূনতম ব্যয়ে উৎপাদন করে।

২২।          ঈচগ-‰র পূর্ণরূপ কী?

   উত্তর : CPM-এর পূর্ণরূপ হলো Critical Path Method.

২৩।          PERT-এর পূর্ণরূপ কী?

   উত্তর : PERT-এর পূর্ণরূপ হলো Programme Evaluation & Review Technique.

২৪।          LIFO-এর পূর্ণরূপ কী?

   উত্তর : LIFO-এর পূর্ণরূc Last in First Out.

২৫।          উৎপাদনশীলতা চ্যালেঞ্জ কী?

   উত্তর : পণ্য বা সেবার উৎপাদনশীলতা বজায় রাখতে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, তাকে উৎপাদনশীলতা চ্যালেঞ্জ বলে।

২৬।          FIFO-এর পূর্ণরূপ কী?

   উত্তর : FIFO-এর পূর্ণরূপ হলো First in First Out.

২৭।          EOQ-এর পূর্ণরূপ কী?

   উত্তর : EOQ-এর পূর্ণরূপ হচ্ছে ঊপড়হড়সরপ ঙত্ফবৎ ছঁধহঃরঃু.

২৮।          JIT-এর পূর্ণরূপ কী?

   উত্তর : JIT-এর পূর্ণরূপ হলো Just-in-Time.

 

অনুধাবনমূলক প্রশ্ন

১। “Five Drivers of Productivity” বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

   উত্তর : উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা অনেকটাই উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর নির্ভরশীল। কিন্তু কখনো কখনো উৎপাদনশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন হয়।

   উৎপাদনশীলতা চ্যালেঞ্জ মোকাবেলায় পাঁচটি পরিচালনাগত উপাদান মুখ্য ভূমিকা পালন করে বলে একে “Five Drivers of Productivity” বলা হয়। এ পাঁচটি উপাদান হচ্ছে—
ক. দক্ষতা  
খ. এন্টারপ্রাইজ
গ. উদ্ভাবন  
ঘ. প্রতিযোগিতা এবং
ঙ. বিনিয়োগ।

 

২। উৎপাদন ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করো।

   উত্তর : পণ্য ও সেবা উৎপাদনের সঙ্গে জড়িত বিশেষায়িত ব্যবস্থাপনাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে, যাতে উৎপাদনের উপকরণগুলোর যথার্থ প্রয়োগে সঠিক সময়ে, সঠিক মানের, পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদন নিশ্চিত করা হয়।

   কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করার জন্য উৎপাদন কার্যাবলির পরিকল্পনা, সংগঠন, উৎপাদনের বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সাধন, কর্মীদের নির্দেশনা ও প্রেষণা দান, উৎপাদন কাজের নিয়ন্ত্রণকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনায় 6M-কে একত্রিত করে [মানুষ (Men), অর্থ (Money), যন্ত্রপাতি (Machines), মালামাল (Materials), পদ্ধতি (Methods) ও বাজার (Market)] সঠিক সময়ে, সঠিক পণ্য, ন্যূনতম ব্যয়ে উৎপাদন করে।

 

 

অষ্টম শ্রেণি : রাইট ফর্ম অব ভার্বস

সুমন ভূইয়া, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

অষ্টম শ্রেণি : রাইট ফর্ম অব ভার্বস

ইংরেজি দ্বিতীয় পত্র

 

Fill in the blanks with the correct form of the verbs given in the brackets.

1.                  Patriotism is a noble virtue. It (a)           (inspire) a man to shed his blood for his country. A true patriot (b)           (love) his motherland more than his own life. We (c)           (achieve) our independence through the supreme sacrifice of our martyrs. We should always (d)           (work) for the welfare of our nation. Those who (e)           (be) not patriotic are not respected by their countrymen. We must be ready to defend our country from any foreign aggression at any cost.

Answers

     a. inspires   b. loves

     c. achieved   d. work

     e. are

 

2.                  Digital Bangladesh (a)           (be) a dream for many years. Now it (b)           (become) a reality. The government (c)           (take) many steps to digitize every sector of the country. This change (d)           (bring) transparency and accountability in the administration. People can now (e)           (get) many services easily sitting at home. We hope that this technological advancement will lead our country to a developed nation soon. It is our duty to support the government in this great initiative.

Answers

     a. has been     b. has become c. has taken         d. has brought

          e. get

 

নবম ও দশম শ্রেণি : সুভা

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : সুভা

বাংলা প্রথম পত্র

গদ্য

 

অনুধাবনমূলক প্রশ্ন

১। সুভা শিশুকাল থেকে কী বুঝে নিয়েছিল?

    উত্তর : সুভা যে বিধাতার অভিশাপস্বরূপ পিতার ঘরে জন্ম নিয়েছে, সে তা শিশুকাল থেকেই বুঝে নিয়েছিল।

     সুভা জন্ম থেকেই বোবা। কিন্তু মুখে কথা না থাকলেও তার মধ্যে অনুভূতি ছিল। সে তার চারপাশের সব কিছুই অনুভব করত এবং বুঝত। ছোটবেলা থেকেই তার ভবিষ্যৎ সম্পর্কে যেসব কথাবার্তা হতো, তা থেকেই সে বুঝে নিয়েছিল যে সে বিধাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে জন্মায়নি; বরং তার জন্ম বিধাতার অভিশাপ। আর পরিবারের লোকজনের আলোচনার মধ্য থেকেই বুঝে নিত যে সে তার বাবার ঘরে বিধাতার অভিশাপস্বরূপ জন্ম নিয়েছে।

 

২। সুভার প্রতি তার মায়ের আচরণ কেমন ছিল?

    উত্তর : সুভার প্রতি তার মায়ের আচরণ ছিল বিরক্তিপূর্ণ।

     মায়েরা নিজেদের অংশ মনে করে তাদের  মেয়েদের। মেয়েদের শরীরের কোনো অংশ যদি ত্রুটিপূর্ণ থাকে, তাহলে মায়েরা তা নিজেদের ত্রুটি হিসেবে ধরে নেন। ‘সুভা’ গল্পে সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন। কারণ সুভা জন্ম থেকে বোবা ছিল। আর এই ত্রুটিকে সুভার মা নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। সুভাকে দেখলে সুভার মা নিজের ত্রুটির কথা স্মরণ করতেন বলে তিনি সুভার ওপর বিরক্ত ছিলেন।

 

৩। সুভার কালো চোখকে তর্জমা করতে হয় না কেন?

     উত্তর : সুভার মনের ভাব তার চোখে ফুটে ওঠে, তাই তার কালো চোখকে তর্জমা করতে হয় না।

          সুভা বোবা হলেও তার ছিল সুন্দর বড় বড় দুটো কালো চোখ। আমরা কথার মধ্য দিয়ে যে ভাষা প্রকাশ করি, তা আমাদের নিজের চেষ্টায় গড়ে নিতে হয়। ঠিক কোনো কিছু তর্জমা করার মতো, যা সব সময় ঠিক না। সুভার বড় বড় কালো চোখের যে ভাষা ও যে উজ্জ্বলতা, তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ রয়েছে। যার দিকে তাকালে আর কোনো তর্জমা করার দরকার হয় না। কারণ তার চোখ দুটো কথা বলে। সুভার মনের ভাব তার চোখের ওপর কখনো উজ্জ্বল হয়ে জ্বলে উঠত, আবার কখনো ম্লানভাবে নিভে আসত। কখনো চঞ্চল বিদ্যুতের মতো, আবার কখনো ডুবে যাওয়া চাঁদের মতো হয়ে তার মনের ভাব প্রকাশ করে। সুভার মুখের ভাষা না থাকলেও দৃষ্টির গভীরতা স্পর্শ করা যায়। তাই সুভার কালো চোখকে তর্জমা করতে হয় না।