ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরের এই হামলায় কিয়েভের একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ভূপাতিত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ‘প্যাট্রিয়ট’ ইন্টারসেপ্টর। সূত্র : দ্য গার্ডিয়ান

