• ই-পেপার

ককরোচ জনতা পার্টি নিয়ে নরম সুর বিজেপির

সংক্ষিপ্ত

মায়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা

কালের কণ্ঠ ডেস্ক
মায়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা

মায়ানমারে সামরিক বাহিনীর জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ (বাধ্যতামূলক সামরিক সেবা) নীতি চলমান গৃহযুদ্ধে জান্তার ভাগ্য বদলে দিয়েছে। এর ফলে দেশটির অনেক অংশেই বিদ্রোহীরা এখন সামরিক বাহিনীর বিরুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে। দুই বছরেরও বেশি সময় আগে জাতিগত এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি জোট দেশজুড়ে জান্তা বাহিনীকে হারিয়ে একের পর এক এলাকা দখল করছিল। তবে মায়ানমারের যেসব জায়গায় প্রতিরোধ যোদ্ধারা একসময় আক্রমণাত্মক অবস্থানে ছিল, এখন তাদের বেশির ভাগ জায়গায়ই রক্ষণাত্মক ভূমিকা নিতে হচ্ছে। সামরিক বাহিনী এখনো দেশের অর্ধেকেরও কম অংশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তবে তারা নতুন কিছু এলাকা দখল করছে। তারা উত্তরে মান্দালয় থেকে মিচকিনা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণও পুনরুদ্ধার করেছে। কাচিন, চিন, কারেন রাজ্যসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে হাজার হাজার সৈন্য অগ্রসর হচ্ছে। সূত্র : বিবিসি

 

আবুধাবিতে লটারি জিতলেন নেপালি যুবক তায়াব খান

কালের কণ্ঠ ডেস্ক
আবুধাবিতে লটারি জিতলেন নেপালি যুবক তায়াব খান
তায়াব খান

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত ২৬ বছর বয়সী নেপালি নিরাপত্তা প্রহরী তায়াব খান এবং তাঁর চার বন্ধু লটারিতে ৩০ মিলিয়ন দিরহামের (প্রায় ১০০ কোটি টাকা) মেগাজ্যাকপট জিতেছেন। ২০২৪ সালের শুরু থেকে পাঁচ বন্ধু মিলে নিয়মিত টাকা জমিয়ে লটারির টিকিট কিনতেন। গত সপ্তাহে দি ইউএই লটারির লাকি ডে ড্রয়ে তাঁদের ভাগ্য খোলে এবং প্রত্যেকে ছয় মিলিয়ন দিরহাম করে ভাগ পান। চার বছর ধরে প্রবাসে থাকা তায়াব জানান, এই অর্থ দিয়ে তিনি প্রথমে নেপালে পরিবারের জন্য একটি নতুন বাড়ি তৈরি করবেন। বাকি টাকা ব্যবসায় বিনিয়োগ করার পাশাপাশি নিজের শখের গাড়ি ও ঘড়ি কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। এই জয় তাঁদের পাঁচ বন্ধুর জীবনকেই বদলে দিয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী সহিংসতা

যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী সহিংসতা

যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী সহিংসতা চলাকালে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ছে নিউটাউনার্ডস রোড এলাকা।        ছবি : রয়টার্স

 

দল বাঁচাতে সোনিয়ার বাড়িতে মমতা, নানা জল্পনা

কালের কণ্ঠ ডেস্ক
দল বাঁচাতে সোনিয়ার বাড়িতে মমতা, নানা জল্পনা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয় ও লোকসভায় সংসদীয় দলে ভাঙন ধরায় অস্তিত্ব সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। এমন দুর্দিনে দলের অখণ্ডতা রক্ষায় কংগ্রেসের শরণাপন্ন হয়েছে টিএমসি।

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পরদিন গত মঙ্গলবার (৯ জুন) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে তাঁর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল বুধবার সকালে একই ভবনে রাহুল গান্ধীর সঙ্গে দেড় ঘণ্টার দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পিটিআই জানিয়েছে, দুই দলের শীর্ষ নেতারা ২০২৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপিবিরোধী দলগুলোকে ‘ইন্ডিয়া’ জোটে ভেড়ানো নিয়ে বিশদ আলোচনা করেছেন। আবার দল ভেঙে দিয়ে মমতার কংগ্রেসে প্রত্যাবর্তনের গুঞ্জনও শোনা গেছে। এদিকে এই বৈঠকের সময়ই কলকাতায় তৃণমূলের সদর দপ্তর ও মমতার বাসভবনে রাজ্য সিআইডি তল্লাশি চালিয়েছে। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন একে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে তীব্র নিন্দা করেছেন। সূত্র : দ্য হিন্দু ও পিটিআই