বিহারে আইসিইউতে আগুন চার রোগীর মৃত্যু
গুদামে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা

ইতালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা

ইতালিতে চার অভিবাসীকে গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতদের তিনজন আফগান, বাকি একজন পাকিস্তানি। বেঁচে যাওয়া এক অভিবাসীর ভাষ্য অনুযায়ী, গাড়ির দরজা বন্ধ করে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছেন দুই পাকিস্তানি ‘গ্যাংমাস্টার’ সোমবার ইতালির কালাব্রিয়া দক্ষিণাঞ্চলের আমেনদোলারায় এক পেট্রলপাম্পে থামানো একটি ভ্যানের ভেতর থেকে ওই চার অভিবাসীর পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে ভেতরে চারজনকে রেখে দুই ব্যক্তি গাড়িটিতে আগুন দিচ্ছেন এমন দৃশ্য দেখা গেছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে। সূত্র : দ্য গার্ডিয়ান
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ জিততে ব্যর্থ জার্মানি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন পেতে ব্যর্থ হয়েছে জার্মানি। এটিকে দেশটির ফ্রিডরিশ ম্যার্ত্স সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সদস্যপদের নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। এ ঘটনাকে ‘তিক্ত পরাজয়’ হিসেবে আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, ইউক্রেন ও ইসরায়েলের প্রতি বার্লিনের দৃঢ় সমর্থনের কারণেই প্রয়োজনীয় ভোট হারাতে হয়েছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে এবং রাশিয়া নিরাপত্তা পরিষদে এমন একটি কণ্ঠস্বর দেখতে চায় না।’ তাঁর দাবি, জার্মানির বিরুদ্ধে বিভিন্ন দেশের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরিতে রাশিয়া ভূমিকা রেখেছে।
নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি নির্বাচিত সদস্য দেশ দুই বছরের জন্য দায়িত্ব পালন করে। জার্মানি ‘পশ্চিম ইউরোপ ও অন্যান্য’ গ্রুপের দুটি আসনের জন্য অস্ট্রিয়া ও পর্তুগালের সঙ্গে প্রতিযোগিতা করছিল। শেষ পর্যন্ত অস্ট্রিয়া ও পর্তুগালই আসন দুটি লাভ করে।
বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মানি ১০৪ ভোট পায়, যা নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ২৩ ভোট কম। কয়েক দশক ধরে জার্মানি প্রতি আট বছর অন্তর পশ্চিম ইউরোপীয় আসনটি সফলভাবে পেয়ে আসছিল। এবারই প্রথম তারা ঘুরেফিরে আসা (রোটেটিং) আসনে ব্যর্থ হয়েছে।
নির্বাচনে কিরগিজস্তান, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়েও নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা, যা নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। সূত্র : বিবিসি
এভারেস্টে ‘মৃত্যু’র ৬ দিন পর ফিরে এলেন তিনি

একদল পর্বত আরোহণকারীর সঙ্গে মাউন্ট এভারেস্টের চূড়া ছুঁয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যান নেপালি ক্লাইম্বিং গাইড (পর্বতারোহণ প্রর্দশক) দাওয়া শেরপা। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে দীর্ঘ ছয় দিন পর এভারেস্ট থেকে একা একা বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে নেমে আসতে দেখা গেছে তাকে।
৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে গত সপ্তাহে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪,৬০০ ফুট উঁচুতে ‘ক্যাম্প-৩’ এর ওপরে শেষবার দেখা গিয়েছিল। এত উঁচুতে অক্সিজেন সংকটে এতদিন বেঁচে থাকার আশা ক্ষীণ থাকায় তাঁর স্ত্রী স্বামীর আত্মার শান্ত্মির জন্য শেষকৃত্যের প্রার্থনাও সেরে ফেলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার একটি পরিচ্ছন্নতাকর্মী দল তাকে খুম্বু আইসফলের বরফের ওপর দিয়ে ধীরে ধীরে পিছলে নিচে নামতে দেখে।
উদ্ধারকারী সংস্থা ৮কে এক্সপিডিশনসের পরিচালক পেম্বা শেরপা বলেন, এত উঁচুতে টানা ছয় দিন একা বেঁচে থেকে নিরাপদে নেমে আসার নজির আর নেই। এটি একটি অলৌকিক আত্ম-উদ্ধার। বর্তমানে কাঠমান্ডুর হ্যামসহাসপাতালে চিকিৎসাধীন আছেন দাওয়া শেরপা। তাঁর হাত ফ্রস্টবাইট (তীব্র ঠা্লায় জমে যাওয়া) হলেও তিনি সজ্ঞান আছেন এবং কথা বলতে পারছেন। সূত্র: বিবিসি
