১। অর্থনৈতিক ব্যবস্থা কী? উত্তর : যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। ২। PPC-র পূর্ণরূপ কী? উত্তর : Production Possibility Curve. ৩। দুষ্প্রাপ্যতা কাকে বলে? উত্তর : অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে। ৪। ব্যাষ্টিক অর্থনীতি কী? উত্তর : অর্থশাস্ত্রের যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাষ্টিক অর্থনীতি বলে। ৫। চাহিদা ও যোগানের প্রধান নির্ধারক কী? উত্তর : পণ্যের দাম। ৬। ধ্রুবক কী? উত্তর : গণিত শাস্ত্রে যেসব রাশির মান অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলে। ৭। চলক কী? উত্তর : গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তিত হয় তাদের চলক বলে। ৮। উপযোগ কী? উত্তর : কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে অর্থনীতির ভাষায় উপযোগ বলে। ৯। গড় ব্যয় কী? উত্তর : কোনো দ্রব্য উত্পাদনের মোট ব্যয়কে মোট উত্পাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। ১০। উত্পাদনের উপকরণগুলো কী কী? উত্তর : ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ১১। দ্বিপক্ষীয় বাজার কাকে বলে? উত্তর : বাজারে একজন মাত্র ক্রেতা ও বিক্রেতা থাকলে তাকে দ্বিপক্ষীয় বাজার বলা হয়। ১২। ডুয়োপসনি বাজার কী? উত্তর : যে বাজারে ক্রেতা মাত্র দুজন কিন্তু বিক্রেতা অসংখ্য তাকে ডুয়োপসনি বাজার বলে। ১৩। ডুয়োপলি বাজার কাকে বলে? উত্তর : যে বাজারে শুধু দুজন বিক্রেতা থাকে কিন্তু ক্রেতা অসংখ্য, তাকে ডুয়োপলি বাজার বলে। ১৪। শ্রম কী? উত্তর : উত্পাদনকাজে ব্যবহূত শারীরিক পরিশ্রমই হলো শ্রম। ১৫। শ্রমের দক্ষতা কী? উত্তর : শ্রমিকের কাজ করার দক্ষতা বা উত্পাদন ক্ষমতা। ১৬। মজুরি কী? উত্তর : শ্রমিক তার শ্রমের জন্য যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে। ১৭। মজুরি কয় প্রকার ও কী কী? উত্তর : মজুরি দুই প্রকার—প্রকৃত মজুরি ও আর্থিক মজুরি। ১৮। NGO-র পূর্ণরূপ কী? উত্তর : Non Government Organization। ১৯। সংগঠনকে ‘Captain of the Industry’ কে বলেছেন? উত্তর : অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। ২০। নিট খাজনা কী? উত্তর : শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে টাকা প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে। সংকলন : অনয় আহম্মেদ