ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩ এপ্রিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের ২৯ ছাত্রছাত্রীকে সামাজিক বিজ্ঞান অনুষদ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৩ এপ্রিল ইতিহাস বিভাগ আয়োজন করে 'বীরাঙ্গনা-অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস' শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ১৮ বীরাঙ্গানাকে সম্মাননা জানানো হয়। * ১৫ এপ্রিল নানা আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব। * ১৬ এপ্রিল আয়োজন করা হয় ওরাল ক্যান্সার সচেতনতাবিষয়ক সেমিনার। * ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি দিনব্যাপী সাংবাদিকতাবিষয়ক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ১৭ এপ্রিল হয়ে গেল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা। জেডি ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ভারতে কম খরচে ফ্যাশন টেকনোলজি পড়ার সুযোগ আছে জেডি ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে। তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি নিতে পারেন ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনিংয়ে। সুযোগ আছে ফ্যাশন ফটোগ্রাফি, জুয়েলারি ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন ও প্রফেশনাল মেকআপে ছয় মাস কিংবা এক বছর মেয়াদে ডিপ্লোমা কোর্সের। এ ছাড়া ফ্যাশন কমিউনিকেশনে মাস্টার্সও করা যাবে। ভর্তি হওয়ার সময় ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত www.jdinstitute.com