উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট (কেবি৫০১২৫৯৯) এনেছে মাইক্রোসফট। নতুন আপডেট ইনস্টল করলে উইন্ডোজ সার্চ হোম পেজে বিং-এর আলোচিত টপিকগুলো দেখা যাবে। দিবসভেদে সার্চ হাইলাইটসে বিভিন্ন তথ্য জানার সুযোগ থাকবে। যেমন— আগামী ২২ এপ্রিল ধরিত্রী দিবস। এদিন ধরিত্রী দিবসের উৎপত্তি এবং এই দিবস ঘিরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা জানা যাবে। আপডেটটির ফলে নোটিফিকেশনগুলো আরো রঙিন হবে এবং সার্চ ইন্টারফেস বদলে যাবে। এ ছাড়া নতুন আপডেটে অ্যানড্রয়েড ফোন দিয়ে মাইক্রোসফটের অ্যাপগুলোতে লগইনজনিত সমস্যার সমাধানও করা হয়েছে। যেভাবে আপডেট করবেন : ‘সেটিংস’-এ গিয়ে ‘আপডেটস ও সিকিউরিটি’ অপশনটি সিলেক্ট করতে হবে। ‘উইন্ডোজ আপডেট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ‘চেক ফর আপডেটস’ অপশনটি বেছে নেওয়ার পর ‘রিস্টার্ট নাউ’ অপশনে ক্লিক করলে আপডেটটি সম্পন্ন হবে। সূত্র : গ্যাজেটস নাউ