ঢাকায় হয়ে গেল ওপেন সোর্স, ওপেন স্ট্রিট ম্যাপ, ওপেন ডাটা ও জিআইএস প্রযুক্তি নিয়ে সম্মেলন ‘স্টেট অব দ্য ম্যাপ এশিয়া’। ডিজিটাল ম্যাপের প্লাটফর্ম ‘ওপেন স্ট্রিট ম্যাপ’ আয়োজিত দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে মেশিন লার্নিং ব্যবহার করে ম্যাপ উন্নয়ন পদ্ধতির পাশাপাশি মজিলার লোকেশন সিস্টেম, দুর্যোগ, সামাজিক অবস্থা, পরিবেশ, স্বাস্থ্য, পরিকল্পনায় ডিজিটাল ম্যাপের ভূমিকা নিয়ে আলোচনা হয়।