আবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার আলোকচিত্র প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস’। নিজ দেশের সংস্কৃৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার এ প্রতিযোগিতায় প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি জমা দিয়ে অংশ নেওয়া যাবে। ২০১০ সালে নেদারল্যান্ডস থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি ২০১২ সালে গিনেস বুকে সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার স্বীকৃতি পায়। ২০১৬ সাল থেকে বাংলাদেশিদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে উইকিমিডিয়া বাংলাদেশ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অংশ নেওয়া যাবে। বিস্তারিত www.wikiloves.org/ monuments