২২ নভেম্বর রাশিয়ান কালচালার সেন্টারে বসছে আন্তর্জাতিক গেইমিং প্রতিযোগিতা এশিয়ান ফুটবল গেইমিং চ্যাম্পিয়নশিপের (এএফজিসি) চূড়ান্ত আসর। দেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপালসহ আট দেশের গেইমাররা অংশ নেবেন। এরই মধ্যে প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পর্বে অংশ নেন ১৫০ গেইমার। তাঁদের মধ্যে 'ফিফা-১৪' ও 'ফিফা-১৫' বিভাগে দুজন করে মোট চারজন এএফজিসির চূড়ান্ত পর্বে অংশ নেবেন। আমব্রেলা ম্যানেজমেন্ট এ প্রতিযোগিতার আয়োজক।