• ই-পেপার

রোলাঁ গাঁরোর নতুন রানি আন্দ্রিভা

টিভিতে

টিভিতে

ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

ডেনমার্ক-ইউক্রেন

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, ডিএজেডএন

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া

সরাসরি, রাত ১২-৪৫, টেন ১ ও সনি লিভ

ইতালি-গ্রিস

সরাসরি, রাত ১টা, টেন ২

মরক্কো-নরওয়ে

সরাসরি, রাত ১টা, ডিএজেডএন

 টেনিস

ফ্রেঞ্চ ওপেন, পুরুষ এককের ফাইনাল

সরাসরি, সন্ধ্যা ৭টা, টেন ২ ও ৩

 

ক্রিকেট

ভারত-আফগানিস্তান টেস্ট, দ্বিতীয় দিন

সরাসরি, সকাল ১০টা

স্টার স্পোর্টস ২ ও টেন ৫

ইংল্যান্ড-নিউজিল্যান্ড

প্রথম টেস্ট, চতুর্থ দিন, সরাসরি

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

চণ্ডীগড়ে গিল-রাহুলের শতক

চণ্ডীগড়ে গিল-রাহুলের শতক

আট বছর পর আফগানিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই রানের পাহাড়ে উঠেছে ভারত। চণ্ডীগড়ে গতকাল শনিবার অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুলের জোড়া শতকে তিন উইকেটে ৩৬৮ রান তুলেছে স্বাগতিকরা। রাহুল ১০০ রানে ফিরলেও গিল ১০৩ রানে ব্যাট করছেন। এ ছাড়া সাই সুদর্শন ৮১ এবং ঋষভ পান্ত ৫০* রান করেছেন। ক্রিকইনফো

ভারত দলে সূর্যবংশী

ভারত দলে সূর্যবংশী

আলোচিত ১৫ বছর বয়সী মারকুটে ওপেনার বৈভব সূর্যবংশী প্রথমবার ডাক পেয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলে। এবার আইপিএলে এই তরুণ ওপেনার ২৩৭.৩০ স্ট্রাইক রেটে সর্বাধিক ৭৭৬ রান করেছেন। তাই তাঁকে নেওয়া হয়েছে আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং সেপ্টেম্বর-অক্টোবরের এশিয়ান গেমসের দলে। সূর্যকুমার যাদবের জায়গায় নেতৃত্বে এসেছেন শ্রেয়াস আইয়ার। টিওআই

 

জার্মানির বড় ধাক্কা

জার্মানির বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড় ধাক্কা খেল জার্মানি। অনুশীলনের সময় চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা লেখে, ‘শেষ অনুশীলন সেশনে লেনির (কার্ল) পেশির টিস্যু ছিঁড়ে গেছে এবং সে ছিটকে গেছে (বিশ্বকাপ থেকে)। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সঙ্গেই আছি।’

কার্লের বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে আরবি লাইপজিগের মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে। এর আগে শিকাগোতে জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান জানিয়েছিলেন, কার্লের চোটের অবস্থা ভালো মনে হচ্ছে না। স্ক্যান করানোর জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর তো ছিটকেই গেলেন। কার্লকে হারানো জার্মানির জন্য বড় একটি ধাক্কা। চলতি মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে অভিষেকের পর বুন্দেসলিগায় অন্যতম সেরা আবিষ্কার তিনি। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের স্কোয়াডে দ্রুতই নিজের জায়গা পাকা করে নেন এই তরুণ। গত রবিবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে জার্মানির হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছিলেন কার্ল। দেনিজ উন্দাভের একটি গোলে অ্যাসিস্টও করেছিলেন তিনি।

বিবিসি