• ই-পেপার

সবে তো ট্রেলার দিলাম

  • যখন চলচ্চিত্রে নিয়মিত ছিলেন তখন অভিনয়ের পাশাপাশি নিজের অনেক ছবির চিত্রনাট্যে যুক্ত থাকতেন আমিন খান। এবারই প্রথমবারের মতো লিখলেন গান। হাতে নিয়েছেন নতুন একটি চলচ্চিত্রও। গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

অন্তর্জাল

চিন্না চিন্না আসাই

চিন্না চিন্না আসাই
‘চিন্না চিন্না আসাই’ ছবির দৃশ্য

জিও হটস্টারে আজ পাঁচ ভাষায় [তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি] মুক্তি পেয়েছে ছবিটি। এক আধ্যাত্মিক ভ্রমণে বারাণসী গিয়ে ভ্রমণদলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে লীলা। মোবাইল ফোন ও মানিব্যাগও হারিয়ে ফেলে। একা ও অসহায় লীলার দেখা হয় কেরালার স্কুলশিক্ষক মাধবন মাস্টারের। ভাষাগত ভিন্নতা সত্ত্বেও সারা দিন তারা বারাণসীর অলিগলি ঘুরে কাটায়। এক দিনেই দুজনের মধ্যে অপ্রত্যাশিত একটা মানবিক বন্ধন গড়ে ওঠে। অভিনয়ে মধুবালা, ইন্দ্রানস, অপর্ণা বালামুরলি, জাফার সাদিক প্রমুখ।

চলচ্চিত্র

প্রেম যুদ্ধ

প্রেম যুদ্ধ
‘প্রেম যুদ্ধ’ ছবির দৃশ্য

অভিনয়ে সালমান শাহ, লিমা। পরিচালনা জীবন রহমান। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : গরিব মোটর মেকানিক রাজা ও ধনী পরিবারের মেয়ে প্রিয়া একে অন্যের প্রেমে পড়ে। এ সম্পর্ক মেনে নেয় না প্রিয়ার পরিবার। দুজন পালিয়ে বিয়ে করে ফেলে। প্রিয়ার বাবার লোকেরা তাদের খুঁজে বের করে। রাজাকে মেরে রক্তাক্ত করে প্রিয়াকে নিয়ে যায় তার বাবার কাছে। অন্তঃসত্ত্বা প্রিয়াকে জানানো হয় রাজা মারা গেছে। প্রিয়াকে নতুন করে বিয়ে দেওয়ার আয়োজন চলছে, এমন সময় ফিরে আসে রাজা।

টিভি হাইলাইটস

গোপন অনুসন্ধান

গোপন অনুসন্ধান

আলজাজিরার এক গোপন অনুসন্ধানে উঠে এসেছে, কিভাবে পশ্চিমা বিশ্বের কিছু দাতা সংস্থা ও ব্যক্তি দাতব্য আইনের ফাঁকফোকর ব্যবহার করে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে আর্থিক ও অন্যান্য সহায়তা পৌঁছে দিচ্ছে। এই অনুসন্ধান সেই বিতর্কিত অর্থায়নের নেপথ্যের কৌশল ও বাস্তবতা উন্মোচন করেছে। আলজাজিরা ইনভেস্টিগেশনস : কমপ্লিসিট, দেখা যাবে দুপুর ১২টায়।

টিভি হাইলাইটস

এই শহরে

এই শহরে
‘এই শহরে’ নাটকের দৃশ্য

বৈশাখী টেলিভিশনে রাত ১০টায় রয়েছে একক নাটক এই শহরে। রচনা ও পরিচালনা পার্থ সরকার। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান, অনামিকা সরকার, শাহীন খান প্রমুখ। রোজার ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

সর্বশেষ সংবাদ